Friday, April 3, 2026

ইদের নমাজে প্রতিবাদ: মধ্যপ্রদেশ, তেলেঙ্গানায় ওয়াকফ বিল বিরোধিতায় কালো ব্যান্ড

Date:

Share post:

ওয়াকফ বিল (Waqf Bill) জনস্বার্থ বিরোধী। সংসদে জোর করে এই বিল পাশ করাতে চায় স্বৈরতন্ত্রী বিজেপি সরকার। তারই প্রতিবাদ ইদের (Eid-ul-Fitr) দিন। খোদ বিজেপি শাসিত মধ্যপ্রদেশে কালো ব্যান্ড পরে মৌন প্রতিবাদ ইসলাম ধর্মাবলম্বীদের।

সোমবার খুশির ইদের মধ্যেও বিজেপির স্বৈরাচারের বিরোধিতায় প্রতিবাদ জারি দেশ জুড়ে। সম্প্রীতির উৎসবকে বিঘ্নিত না করে মৌন প্রতিবাদের (silent protest) আহ্বান জানিয়েছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB)। সেই ডাকে সারা দেশের একাধিক রাজ্যে প্রতিবাদ জারি। রমজান মাসেও একাধিক গুরুত্বপূর্ণ মসজিদ থেকে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল ইসলাম ধর্মীবলম্বীদের। সেই প্রতিবাদই ইদ-উল-ফিতরের দিনও।

বিজেপি শাসিত মধ্যপ্রদেশে খোদ রাজধানী শহর ভোপালে (Bhopal) ওয়াকফ বিলের প্রতিবাদ। ভোপালের ইদগাহ মসজিদে সকালে থেকে নমাজের ঢল নামে। সেখানে ভোপালবাসী (Bhopal) মুসলিমদের হাতে কালো ব্যান্ড (black band) পরে দেখা যায়। তবে কোনও অশান্তির পরিবেশ তৈরি হয়নি শান্তিপূর্ণ প্রতিবাদে (silent protest)।

আবার তেলেঙ্গানাতেও (Telengana) ওয়াকফ নিয়ে প্রতিবাদে সামিল ইসলাম ধর্মাবলম্বীরা। সইদাবাদ ইদগাহে সকালে থেকে নমাজ পাঠের পাশাপাশি ভক্তদের দেখা যায় একে অন্যের হাতে কালো ব্যান্ড বেধে দিতে। অনেকে ওয়াকফ বিল বিরোধী পোস্টার নিয়ে মৌন প্রতিবাদও (silent protest) করেন। এআইএমপিএলবি-র (AIMPLB) ডাকে সাড়া দিয়ে প্রতিবাদে সামিল ইসলাম ধর্মাবলম্বীরা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...