Wednesday, June 24, 2026

নারী ক্ষমতায়নে নজর নেই, ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’ প্রকল্প বন্ধ করছে মোদি সরকার

Date:

Share post:

মুখে মহিলাদের নিয়ে কথা বললেও কাজে নারী ক্ষমতায়নে বিন্দুমাত্র নজর নেই কেন্দ্রের মোদির সরকারের। চালু করার মাত্র দু-বছরের মাথায় বন্ধ করে দিচ্ছে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। ১ এপ্রিল থেকে এই প্রকল্প বন্ধ করছে কেন্দ্র।মাত্র দু’বছর আগে কেন্দ্রের বিজেপি সরকার এই প্রকল্পটি চালু করেছিল। নারী সুরক্ষা বা নারীদের সম্মানের কথাই ভাবে না যে সরকার সেই সরকার নারীদের সুবিধার্থে কিছু করবে তা অবিশ্বাস্য। ১ এপ্রিল অর্থাৎ আগামিকাল থেকে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট বন্ধ করছে কেন্দ্র।

২০২৩ সালের পয়লা এপিল থেকে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট চালু করেছিল মোদি সরকার। মেয়াদ দু’বছর। একলাফে ২ লক্ষ পর্যন্ত টাকা লগ্নি করা যায়। বছরে সুদের হার ৭.৫%। এত সুযোগের পরেও মিলল না সাড়া। কোনও উপায় না পেয়ে কেন্দ্র এবার বন্ধই করল প্রকল্পে। এবার প্রশ্ন উঠছে, মহিলাদের সঞ্চয়ে উৎসাহ দেওয়ার কথা বলে এক সময় যে প্রকল্পের দেশের কোনায় কোনায় প্রচার চালিয়েছিল বিজেপি, তার এই দশা হল কেন? মাত্র দু’বছর পরই কেন তুলে দিতে হচ্ছে প্রকল্পটি? কেন এই প্রকল্পে সাড়া দিলেন না দেশের মহিলারা?

এই প্রকল্প আচমকাই বন্ধ হয়ে যাওয়ায় বিরোধীদের কটাক্ষ, বিজেপির জমানায় নারীরা অসুরক্ষিত। বিজেপি নারীবিদ্বেষী সরকার। নারীদের সম্মান ও সুরক্ষার বিষয়ে বিজেপির উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিক্ষা নেওয়া। কেন্দ্রের সামগ্রিক বাজেটের মধ্যে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের বাজেটে বরাদ্দ মাত্র ০.৫৩ শতাংশ। এর থেকেই স্পষ্ট, কতটা ভাঁওতাবাজির সরকার চলছে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...