Saturday, April 4, 2026

ইদের দিন বিপর্যয়: মগরাহাট স্টেশনের প্ল্যাটফর্মের উপর আগুন, বন্ধ ট্রেন চলাচল

Date:

Share post:

শিয়ালদহ দক্ষিণ শাখার মগরাহাট স্টেশনে (Magrahat) প্লাটফর্মের উপর আগুন লাগায় চাঞ্চল্য ছড়ালো। স্টেশনের তিন নম্বর প্লাটফর্মের উপর একটি মোবাইলের দোকানে (mobile shop) আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ায় বন্ধ করে দিতে হয় শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখার ট্রেন চলাচল। ইদের দিন ব্যস্ত স্টেশনে আগুন লাগায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। অন্যদিকে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় সমস্যায় উৎসবমুখর মানুষ।

সোমবার দুপুরে তিন নম্বর প্ল্যাটফর্মের শেষের দিকে একটি মোবাইলের (mobile shop) দোকানে হঠাৎই আগুন লাগে। দ্রুত সেই আগুন পাশের বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। দমকলে খবর দেওয়া হলেও তার আগেই আগুন অনেকটা ছড়িয়ে যায়। বন্ধ করে দিতে হয় ট্রেন চলাচল।

প্রথমেই স্থানীয় বাসিন্দারা পালা করে জল এনে আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে তিন নম্বর প্ল্যাটফর্ম লাইনের মাঝে হওয়ায় দমকলের (fire brigade) পক্ষেও কাজ কঠিন হয়। রেলের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয় ডায়মন্ড হারবার শাখার ট্রেন চলাচল। রেলের উচ্চপদস্থ কর্তারা বৈঠকে বসেন ট্রেন চলাচল স্বাভাবিক করা নিয়ে। যদিও আগুন না নেভা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হওয়া নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া সম্ভব নয় বলেও জানানো হয়েছে। ট্রেন যোগাযোগ বন্ধ হওয়ায় ইদের (Eid) দিন ট্রেনপথে বেরোনো সাধারণ মানুষ বিপদে পড়েন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...