Wednesday, June 24, 2026

আসানসোলে রিজার্ভারে নেমে বিষাক্ত গ্যাসের বলি দুই নির্মাণকর্মী

Date:

Share post:

এমন মর্মান্তিক ঘটনা ঘটবে কেউ ভাবতে পারেননি। একটি নতুন বাড়ি তৈরি হচ্ছিল। আর সেই বাড়ির আন্ডারগ্রাউন্ডে রিজার্ভার তৈরীর কাজ চলছিল। কোনওরকম সুরক্ষাকবচ ছাড়াই সেখানে নেমেছিলেন দুই নির্মাণকর্মী। ভাবেননি যে রিজার্ভারের ভিতরে আছে বিষাক্ত গ্যাস। আর সেটাই কাল হল। সেই বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মারা গেল দুজনেই। প্রাথমিক তদন্তে নেমে পুলিশ এমনই অনুমান করছে। এই ঘটনায় আসানসোল হিরাপুর খানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, হিরাপুর থানার ৬০ ফুট রাস্তার কাছে একটি পুরনো বাড়ি ভাঙা হয়েছে। সেখানেই চলছে নতুন অট্টালিকা তৈরির কাজ। সোমবার সকালেও নির্মাণকর্মীরা সেখানে কাজ করেছেন। সকাল ৯ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। রিজার্ভার নামেন দুই নির্মাণকর্মী। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে তারা অজ্ঞান হয়ে পড়েন। দুজনের কোনও সাড়াশব্দ না পেয়ে অন্যান্য নির্মাণকর্মীরা সেখানে উপস্থিত হন। তারা নিজেরাই রিজার্ভার থেকে ওই দুই নির্মাণকর্মীকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু, তাদের পক্ষে সেই কাজ করা সম্ভব হয়নি। এর পরই খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। খবর পেয়ে পুলিশ ও দমকলকর্মীরা সেখানে উপস্থিত হন। লক্ষ্য করে দেখা যায়, রিজার্ভারের জলে বিষাক্ত গ্যাস আছে। সুরক্ষাকবচ হিসাবে বাইরে থেকে রিজার্ভারে জল ঢালা শুরু হয়। রিজার্ভার জলে ভরে গেলে দুই ব্যক্তি ভেসে ওঠেন এবং তাদের উদ্ধার করেন দমকলকর্মীরা। দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলেও, শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দমকলের অভিযোগ, এই ধরনের কাজে নামার আগে সুরক্ষাকবচের কথা বারবার বলা হলেও, কেউই সেটার তোয়াক্কা করেন না। এই ঘটনা তার প্রমাণ। বেঘোরে প্রাণ গেল দুটি মানুষের। অতীতেও এভাবে প্রাণ গিয়েছে। কিন্তু তবু সচেতনতা আসেনি। প্রশ্ন উঠেছে কেন সুরক্ষাকবচ পান না নির্মাণকর্মীরা। এই ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...