Wednesday, June 24, 2026

কেন নিচের দিকে ব্যাটিং-এ নামছেন ধোনি? মুখ খুললেন সিএসকে কোচ

Date:

Share post:

চলছে আইপিএল ২০২৫। ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই সুপার কিংস। তবে দেখা গিয়েছে ব্যাটিং অর্ডারের একেবারে শেষের দিকে নামছেন মহেন্দ্র সিং ধোনি। প্রথম ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নেমেছিলেন ন’নম্বরে। এছাড়াও বাকি দুই ম্যাচে নেমেছেন সাত থেকে ন’নম্বরের মধ্যে। গত আইপিএল থেকেই ব্যাটিং অর্ডারে এই পরিবর্তন এনেছেন মাহি। যা নিয়ে উঠছে সমালোচনার ঝড়। কেন নিচের দিকে ব্যাটিং-এ নামছে ধোনি? এই নিয়ে এবার মুখ খুললেন দলের কোচ স্টিফেন ফ্লেমিং। বললেন, ওর হাঁটুর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন ধোনি।

ফ্লেমিং বলেন, “ ধোনি নিজের শরীর ভাল ভাবে বোঝে। ওর হাঁটু আর আগের মতো নেই। ওকে হয়তো দেখলে বোঝা যাবে না। কিন্তু ওকে হাঁটুর খেয়াল রাখতে হয়। ১০ ওভার ব্যাট করার ক্ষমতা ধোনির নেই। কারণ, ব্যাটিংয়ের পাশাপাশি দৌড়ে রান নেওয়াও রয়েছে। তাই একটা ভারসাম্য বজায় রাখতে হবে। এটা ভুললে চলবে না যে ধোনিকে ২০ ওভার উইকেটের পিছনেও থাকতে হয়।“ এখানেই না থেমে সিএসকে কোচ আরও বলেন, “ যদি কোনও ম্যাচে আমরা ভাল জায়গায় থাকি, সেক্ষেত্রে ধোনি চেষ্টা করে যতটা পরে সম্ভব নামতে। যদি কোনও ম্যাচে দল কঠিন পরিস্থিতিতে থাকে, তখন ও একটু আগে নামে। কিন্তু কখনওই ১০ ওভার নয়। ১৩-১৪ ওভারের পর ধোনি নামবে। ওকে আমাদের দরকার। ওর নেত়ৃত্ব আমাদের দরকার।“

তবে আইপিএল-এর শুরুতা ভাল হলেও, পরের দিকে হারের মুখ দেখে চেন্নাই। প্রথম ম্যাচে মুম্বই বিরুদ্ধে জয়ের মুখ দেখলেও, আরসিবি এবং রাজস্থানের কাছে হারের মুখ দেখে চেন্নাই।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...