Monday, March 23, 2026

বাগুইআটির ফ্ল্যাটে তরুণী নর্তকীর মৃতদেহ উদ্ধার, গ্রেফতার পুরুষ বন্ধু

Date:

Share post:

ফের খবরের শিরোনামে বাগুইআটি। ওই এলাকার দেশবন্ধু নগর এলাকার এক অভিজাত আবাসনের তিনতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে এক তরুণীর দেহ।প্রতিবেশীরা জানিয়েছেন, ওই তরুণী পানশালার নর্তকী ছিলেন। কীভাবে এই ভয়াবহ ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই, তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে, সোমবার রাতে ওই নর্তকীর ফ্ল্যাটে তার এক পুরুষ বন্ধুও উপস্থিত ছিলেন।ফ্ল্যাটে ওই ছেলেটির জন্মদিন পালন করছিলেন ওই নর্তকী। তবে এই দু’জন ছাড়া আর কেউ সেখানে ছিলেন না বলেই জানা গিয়েছে। মঙ্গলবার সকালে ফ্ল্যাটের ভেতরে খাটের ওপর থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

ওই তরুণীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ইতিমধ্যেই, তদন্তে নেমে ওই নর্তকীর বন্ধুকে আটক করেছে বাগুইহাটি থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জন্মদিনের পার্টি শেষে দু’জনেই ঘরের মধ্যে ছিলেন। আবাসনের কোলাপসেবল গেটে তালা মারা ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, ঘরের ভেতরে কী কাণ্ড ঘটেছিল তা শুধুমাত্র ওই নর্তকীর পুরুষ সঙ্গীরই জানার কথা। পুলিশ আরও জানিয়েছে, আবাসনের চাবি ওই তরুণীর কাছে থাকায় কোনওভাবেই পালাতে পারেনি ওড়িশার যুবক। কোলাপসেবল গেটের দরজা এবং তিনটি তালা ভেঙে তরুণীর নিথর দেহটি উদ্ধার করে বাগুইহাটি থানার পুলিশ। ওই তরুণীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

Related articles

ভিক্ষায় বেরিয়ে দম্পতি, ঘরেই অনাহারে মৃত্যু এক মাসের একরত্তির

পেটের দায়ে ভিক্ষায় বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখলেন, ঘরের মধ্যেই নিথর হয়ে পড়ে রয়েছে তাঁদের এক মাসের কন্যাসন্তান।...

আবহাওয়ার তারতম্যে শহরে কাশি-জ্বরের প্রকোপ, কী জানাচ্ছেন চিকিৎসকরা

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গেই শহরে কাশি, সর্দি ও জ্বরের প্রকোপ বেড়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, দিন ও রাতের তাপমাত্রার বড়...

কেন্দ্রের সিদ্ধান্তের জেরে গ্যাসের অত্যাধিক দাম বৃদ্ধি প্রতিবাদ, কলকাতার রাজপথে INTTUC-র মিছিল

কেন্দ্রের মোদি সরকারের অপরিকল্পিত সিদ্ধান্তের জেরে গ্যাসের (Gas) অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সঙ্কটের  প্রতিবাদে এবার পথে নেমে প্রতিবাদ তৃণমূল...

নাম বিচারাধীন, ফের আতঙ্কে মৃত্যুর অভিযোগ উত্তর দিনাজপুরে

এসআইআর প্রক্রিয়া (SIR Process) শেষে প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ২৩ মার্চ নির্বাচন কমিশন (Election Commission)...