Monday, February 2, 2026

এপিক ইস্যুতে উত্তাল সংসদ: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

Date:

Share post:

লাগাতার প্রতিদিন আলোচনার দাবি জানানো হয়েছে। গোটা অধিবেশনে একটি দিনের জন্য সেই আলোচনার অনুমতি দিতে পারেনি স্বৈরাচারী মোদি সরকার। কার্যত ডুপ্লিকেট এপিক (duplicate epic) ইস্যুকে যে কোনও প্রকারে ধামাচাপা দেওয়ার মোদির প্রচেষ্টা অব্যাহত সংসদে। মঙ্গলবারও বিরোধীদের দাবিতে আলোচনার অনুমতি না মেলায় রাজ্যসভায় (Rajyasabha) ওয়াক আউট (walk out) তৃণমূল সাংসদদের। বেরিয়ে এসে প্রবল ক্ষোভ উগরে দেন তৃণমূল সাংসদরা।

ডুপ্লিকেট এপিক কার্ড নিয়ে কেন্দ্রের সরকারের সব পর্দাফাঁস করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে নির্বাচন কমিশনকে (Election Commission of India) কাজে লাগিয়ে ভোটার তালিকায় কারচুপি, তার পর্দাফাঁস হতেই গা বাঁচাতে মাঠে নেমে পড়েছে কমিশন। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এর পিছনে রয়েছে বৃহৎ ষড়যন্ত্র। তাই বারবার সংসদে আলোচনা, এমনকি ১৭৬ নোটিশ জারি করে আলোচনারও দাবি জানানো হয়েছে। প্রত্যেক বিরোধী দল তৃণমূলের দাবিকে সমর্থন করে আলোচনা চাইলেও নির্লজ্জ বিজেপি আলোচনার অনুমতি দেয়নি। মঙ্গলবারও সেই অনুমতি না মেলায় ওয়াক আউটের সিদ্ধান্ত তৃণমূল সাংসদদের।

চলতি অধিবেশনে আর আলোচনার সম্ভাবনা নেই বলেই আশঙ্কা তৃণমূল সাংসদদের। সাংসদ দোলা সেন (Dola Sen) দাবি করেন, সংসদ (Parliament) চলছে আজ একমাস প্রায় হতে চলল। আর দুদিন বাকি। এই অবস্থায় আমরা প্রায় রোজ ও অন্যান্য বিরোধী দলের পক্ষে একাধিক সাংসদ আলোচনার দাবি জানাই। প্রায় রোজ পাঁচজন থেকে পনেরোজন কোনও না কোনও দলের সাংসদ এই বিষয়ে আলোচনার দাবি রেখেছি। আমাদের দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেছেন ১৭৬-এ আলোচনা করা হোক, স্বল্প সময়ের। আমরা সেই জন্যও নোটিশ দিয়েছি। সবথেকে দুর্ভাগ্য যে সংসদে, রাজ্যসভায় (Rajyasabha) এটা সহমত হয়েছিল যে ১৭৬ নোটিশে স্বল্প সময়ের নোটিশে আলোচনা হবে এপিক কার্ড ডুপ্লিকেশন নিয়ে। সেই সহমত একাধিকবার হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আর দুদিন বাকি, এখনও কোনও আলোচনার গন্ধমাত্র নেই।

সেই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এখনও কোনও আলোচনার গন্ধমাত্র নেই। বিজনেসে কোনও উল্লেখ নেই। আলোচনার সুযোগ ট্রেজারি বেঞ্চ দেবে বলে মনে হয় না। তাই প্রতিবাদে আমরা ওয়াক আউট (walk out) করেছি। সব বিরোধী দলই দাবি জানিয়েছে এই বিষয়ে আলোচনা হওয়া জরুরি।

একই অভিযোগ সাংসদ সাগরিকা ঘোষের (Sagarika Ghose)। বারবার আলোচনার দাবি না মানায় সাগরিকা জানান, বিগত দুই সপ্তাহ ধরে ডুপ্লিকেট এপিক কার্ড (epic card) নিয়ে আলোচনার দাবি জানাচ্ছি আমরা। এটা গণতান্ত্রিক কাঠামো একেবারে গোড়ার সমস্যা। এটা সংবিধানের সমস্যার প্রশ্ন। কিন্তু যতবার আমরা আলোচনার দাবি জানাচ্ছি, ততবার অনুমতি নাকচ করা হচ্ছে। আমাদের নোটিশ বাতিল করা হচ্ছে। আজ আবার আমাদের আবেদন বাতিল হওয়ার আমরা রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছি।

spot_img

Related articles

টাকার অঙ্ক অনেক কম, কারা সম্প্রচার করবে ISL? জানিয়ে দিল AIFF

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল(ISL)। সোমবার সকালেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF) লিগের মিডিয়া রাইটস সংক্রান্ত টেকনিক্যাল...

শবেবরাতে বাজি নিয়ন্ত্রণে কড়া হাইকোর্ট: রাত ১০টার পর বাজি ফাটালেই আইনি পদক্ষেপ

উৎসবের আনন্দ যেন অন্যের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করতে ফের কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট।...

গণতন্ত্র বিপন্ন! ওপার বাংলার ‘প্রহসন’ নিয়ে সরব হাসিনা-পুত্র সজীব

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে প্রতিবাদের সুর চড়ালেন শেখ হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়। সোমবার বিকেলে...

বঙ্গভবনে এবার রাজ্য পুলিশের পাহারা! বিমানে দিল্লি যাচ্ছে র‍্যাফ-ডিএসপি-র বিশেষ দল 

দিল্লিতে বঙ্গভবনের নিরাপত্তা এবং সেখানে থাকা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের (এসআইআর) কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল নবান্ন।...