Friday, June 26, 2026

বিজেপি রাজ্যে বাংলার শ্রমিকদের উপর হামলা! শাহকে কড়া চিঠি ইউসুফের

Date:

Share post:

পেশার পরিসর বাড়িয়ে বাংলার বাইরে বরাবর কাজের সন্ধানে পাড়ি দেন শ্রমিকরা। ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও পরিকল্পিতভাবে বেছে বেছে বাংলার শ্রমিকদেরই (migrant labour) আক্রান্ত হওয়ার ঘটনা একেবারেই সাম্প্রতিক। আর সব ক্ষেত্রেই মূলত অভিযোগের তিরে বিজেপি শাসিত রাজ্যগুলি। এর মধ্যে গতবছর ওড়িশায় এই প্রবণতা প্রবল হয়। অথচ ছয়মাস পেরিয়ে গেলেও তা নিয়ে নীরব ওড়িশার মোহন মাঝি (Mohan Manjhi) প্রশাসন। এবার বিচার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কড়া চিঠি লিখলেন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান (Yusuf Pathan)।

অমিত শাহকে চিঠিতে ওড়িশায় (Odisha) বসবাসকারী পরিযায়ী শ্রমিকদের (migrant labour) ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল সাংসদ। সেই সঙ্গে শাহের মন্ত্রকের কাছে চার দফা দাবি জানিয়েছেন তিনি। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি দাবি জানান – ওড়িশা প্রশাসনকে নির্দেশ দেওয়া হোক যাতে তারা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। সেই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের (migrant labour) নিরাপত্তা সুনিশ্চিত করুক রাজ্য সরকার।

এর পাশাপাশি গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়ে ইউসুফ লেখেন, পরিস্থিতি পর্যালোচনার জন্য ঘটনাস্থলে একটি কেন্দ্রীয় তদন্তকারী দল পাঠানো হোক। এই ঘটনায় যেভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা, তার পাল্টা ফিরে আসা শ্রমিকদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থারও দাবি জানান তৃণমূল সাংসদ। সেই সঙ্গে তাঁর আরও অভিযোগ, পুরো ঘটনাটি মানবাধিকার লঙ্ঘন এবং ভারতের সংবিধান অনুযায়ী কর্মসংস্থান ও বসবাসের অধিকারের উপর সরাসরি আঘাত করছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...