Saturday, April 4, 2026

আশঙ্কাই সত্যি, জগদ্দলে গুলি-কাণ্ডে অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Date:

Share post:

গ্রেফতারির আশঙ্কা আগেই করেছিলেন। সেই গ্রেফতারি এড়াতে হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। কিন্তু শেষ রক্ষা হল না।জগদ্দলে গুলি চালানোর কাণ্ডে অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ব্যারাকপুর এসিজেএম আদালত। মঙ্গলবার তদন্তকারী অফিসার, বিচারক মনিকা চট্টোপাধ্যায়ের এজলাসে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলেন। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।

বর্তমানে অর্জুন সিং রাজ্যের নেই।দিন কয়েক আগে এই মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছিল। অর্জুন সিংকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল।প্রসঙ্গত, গত বুধবার রাতে মেঘনা জুটমিলের মধ্যে এক শ্রমিককে অর্জুন সিংয়ের লোকজন মারধর করছে বলে অভিযোগ। তার পরিবারের কয়েকজন মিলে ওই শ্রমিককে উদ্ধারের জন্য মিলের গেটে যান। সেই সময়েই উত্তেজনা ছড়িয়ে পড়ে।অভিযোগ, অর্জুন সিং তখন দলবল নিয়ে বাঁশ, লাঠি, বোমা-বন্দুক নিয়ে হামলা করেন। কয়েক রাউন্ড গুলি ও বোমা ছোড়া হয়। গুলিবিদ্ধ হন স্থানীয় ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনীতা সিংয়ের ছেলে নমিত সিংয়ের বন্ধু মহম্মদ সাদ্দাম।

অনেক কষ্টে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ব্যারাকপুর পুলিশ দু দু’বার অর্জুন সিংকে তলব করে। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান। এরপর তাকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। বাড়িতে পুলিশি হেনস্থা এবং গ্রেফতারির বিরুদ্ধে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এখন তিনি ভিন রাজ্যে গিয়েছেন কাজের জন্য। এই পরিস্থিতিতে এই গ্রেপতারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি রাজ্যে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানা গিয়েছে।

 

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...