Sunday, February 22, 2026

পয়েন্ট তালিকায় সবার নীচে KKR, হেরে গিয়ে মেগা নিলামকে দুষলেন রমনদীপ!

Date:

Share post:

২০২৪ সালের আইপিএল (IPL) চ্যাম্পিয়নরা ২০২৫ এ টুর্নামেন্টে শুরু হতে না হতেই লিগ তালিকায় সকলের নীচে চলে গেল। মুম্বইয়ের মাঠে কলকাতা নাইট রাইডার্স-এর (KKR) লড়াইটা বরাবরই শাহরুখের (SRK) প্রেস্টিজ ফাইট। কিন্তু সেখানেও দলের মালিককে জয়ের উপহার দিতে পারলেন না নাইটদের তারকা ক্রিকেটাররা। পয়েন্ট তালিকায় সব থেকে নিচে নেমে এসে আজব সাফাই দিচ্ছেন রমনদীপ সিং (Ramandeep Singh)। কেকেআর তারকার বক্তব্য, এখনও দলের সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া যায়নি। এর জন্য দায়ী মহা নিলাম কনসেপ্ট।

কলকাতা নাইট রাইডার্স-এর কোচ এবং ক্যাপ্টেন দুজনেই মুম্বইয়ের ঘরের ছেলে, কিন্তু তবুও কেন ওয়াংখেড়ের পিচ বুঝলেন না তাঁরা? টসে হেরে রাহানে বলেন, “টস জিতলে আমরাও বলই করতাম। পিচ কেমন হবে তা বুঝতে পারছি না”। প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে তে চার উইকেট হারায় কেকেআর। কুড়ি ওভার খেলার পরিবর্তে ১৭ ওভারের মাথায় ১১৬ রানে গুটিয়ে যায় গোটা টিম। মাত্র ২ উইকেটে অনায়াসে সহজ রান তুলে নেয় মুম্বই। তিনটে ম্যাচ খেলা হয়ে গেলেও ধারাবাহিকতার অভাব ভোগাচ্ছে নাইটদের। রমনদীপ বলেন, দলের মধ্যে একটা কম্বিনেশন তৈরি হয় কিন্তু তিন বছর পর মহা নিলামের কারণে সেটা বদলানো, সত্যি হতাশাজনক। আমাদের দল এখনো সঠিক কম্বিনেশন খুঁজছে। এবারে মহা নিলাম এর আগে ৬ জনকে রিটেন করেছিল কেকেআর। তবে শ্রেয়াস আইয়ারকে ধরে রাখা হয়নি। তিনি পাঞ্জাবে যোগ দিয়েই নিজের ব্যাটিং ঝড় দেখিয়েছেন আইপিএল দুনিয়াকে। অন্যদিকে ২২.৭৫ কোটি টাকায় কেনা ব্যাংকের আইআর ব্যাটে বলে জ্বলে উঠতে পারেননি নাইটদের জন্য। কলকাতার যোদ্ধাদের শরীরী ভাষা দেখে বোঝাই যাচ্ছে তাঁদের মধ্যে আগের বারের মতো স্বতঃস্ফূর্ততা বা আত্মবিশ্বাস নেই। রাসেল -রিঙ্কু ফেকটার কিছুই করে উঠতে পারছেন না। তিন ম্যাচে কেকেআরের হতাশাজনক পারফরমেন্সের জেরে ইডেন গার্ডেন্স-এ ম্যাচের টিকিটের দাম কমছে। ২০০৭ সালে ঘরোয়া ক্রিকেটে প্রথম বার মুম্বইয়ের জার্সি পরেছিলেন রাহানে। তাঁর নেতৃত্বে মুম্বই রঞ্জিও জিতেছে। আর তিনি কিনা ওয়াংখেড়ের পিচ তিনি বুঝতে পারলেন না? বিষয়টা জানতে পেরে চমকে উঠেছিলেন সঞ্চালক রবি শাস্ত্রীও (Ravi Shastri)। চন্দ্রকান্ত পণ্ডিত নাকি দেশের অন্যতম সেরা কোচ। কিন্তু কেকেআরের পারফর্মেন্স দেখে বোঝা যাচ্ছে সবটাই কাগজে কলমে। যে শহর শাহরুখকে গোটা বিশ্বের কাছে পরিচিতি দিয়েছে সেই শহরেই হারলো তাঁর দল।

 

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...