Tuesday, June 23, 2026

মঙ্গলবার থেকে উন্নয়নমূলক প্রকল্পের ওপর অনলাইন নজরদারি বাধ্যতামূলক

Date:

Share post:

রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ওপর অনলাইন নজরদারির ব্যবস্থা আজ থেকে বাধ্যতামূলক ভাবে চালু হল। রাজ্য অর্থদফতর একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে। নজরদারির কাজের জন্য ইউনিফায়েড প্রোজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম  ইউপিএমএস  পোর্টাল ইতিমধ্যে চালু করা হয়েছে।  অর্থদফতর দফায় দফায় নির্দেশিকা জারি করে পূর্ত, জনস্বাস্থ্য কারিগরি, সেচ, জলসম্পদ দপ্তর ছাড়াও কেএমডিএ এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদকে এই পোর্টালের আওতায় এনেছে।

অর্থ দফতর জানিয়েছে, এইসব দপ্তর ও সংস্থার সমস্ত প্রকল্পের প্রক্রিয়া পর্ব এপ্রিল থেকে অনলাইনে এই পোর্টালের মাধ্যমে করতে হবে। অফলাইনে কোনও প্রকল্প   গ্রহণ করা হবে না। কোনও প্রকল্পের সূচনা থেকে শেষ হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি পোর্টালের মাধ্যমে নজরদারি করা হবে। এই ব্যবস্থায় প্রকল্পের দ্রুত রূপায়ণ এবং কোনও অনিয়ম হলে তা চিহ্নিত করার সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রকল্প শুরু হওয়া থেকে রূপায়ণের বিভিন্ন ধাপে প্রতি আর্থিক বছরে বরাদ্দ হওয়া অর্থের খরচের তাৎক্ষণিক তথ্য ও কাজের অগ্রগতির পুঙ্খপুংখ পরিসংখ্যান ঐ পোর্টালে মজুত থাকবে। ফলে কেন্দ্রীয় ভাবে প্রকল্প নজরদারির কাজে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। সরকারি প্রকল্পের জন্য দফতরগুলিকে টাকা বরাদ্দ করে অর্থ দফতর। পোর্টালের মাধ্যমে প্রতিটি প্রকল্পের বর্তমান অবস্থা এবং বরাদ্দ অর্থ খরচের উপর অর্থ দফতর সরাসরি নজর রাখতে পারবে।

কোনও প্রকল্পের কাজ ধীর গতিতে চললে সংশ্লিষ্ট দফতরকে সতর্ক করতে পারবে অর্থ দফতর। এই পোর্টালের আওতায় এসেছে বিভিন্ন দফতরের পরিকাঠামোগত উন্নয়নের বিষয়‌গুলি। উদাহরণ হিসাবে বলা যায়, রাস্তা, বিল্ডিং, সেতু, বাঁধ ও পানীয় জল সরবরাহের মতো জনস্বার্থের বিষয় সংক্রান্ত প্রকল্পগুলিকে এক সূত্রে বাঁধার চেষ্টা করা হয়েছে।

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...