Monday, April 6, 2026

কোচকে লাথি মারলেন রেফারি! পেরুর ফুটবল মাঠের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

পায়ে পায়ে বল দখলের লড়াইয়ের নাম ফুটবল। অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে গিয়ে অনেক সময় পায়ে পা দিয়ে ঝগড়া করতেও দেখা যায় ফুটবল তারকাদের। তবে সে পরিস্থিতির সামাল দেওয়ার জন্য মাঠে থাকেন রেফারি। কিন্তু পেরুর ফুটবল মাঠে অবাক কাণ্ড, কুংফু স্টাইলে খোদ রেফারিই লাথি মারলেন। তাও আবার কোনও প্লেয়ারকে নয় বরং কোচিং স্টাফকে! কোপা পেরু টুর্নামেন্টে (copa peru football tournament) স্পোর্ট হুয়াকিয়া ও মাগদালেনার ম্যাচ চলাকালীন আচমকা ঘটে যাওয়া এই ঘটনা যে ভাইরাল হবে সে তো জানাই ছিল।

ঠিক কী হয়েছিল? হুয়াকিয়া আর মাগদালেনার ম্যাচ তখন প্রায় শেষ মুহূর্তে। দ্বিতীয়ার্ধের ৩৭ মিনিটে আচমকাই রেফারির দিকে একটি বোতল নিয়ে তেড়ে যান মাগদালেনার এক কোচিং স্টাফ। হুয়াকিয়া তখন এগিয়ে রয়েছে ২-১ গোলে। এক্ষেত্রে পরিস্থিতি সামাল দেওয়ার কথা রেফারির। কিন্তু তিনি ডিফেন্স খেলার পরিবর্তে একটু বেশি ফরওয়ার্ড হয়ে গেলেন।এক পায়ে ভর করে সোজা লাথি হাঁকান ওই রেফারির মুখে। দর্শকরা থ হয়ে তাকিয়ে আছেন মাঠের দিকে। যিনি অশালীন বা বিশৃঙ্খল আচরণের জন্য প্লেয়ারদের লাল কার্ড দেখান তিনি কিনা এইভাবে মোক্ষম আঘাত করলেন কোচকে? এরপর অবশ্য মাঠে আর বল গড়াইনি। শেষমেষ বাতিল হয় ম্যাচ। গোটা ঘটনা মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কোচিং স্টাফ কী কারণে বোতল হাতে তেড়ে গেলেন তা এখনও স্পষ্ট নয়।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...