Sunday, May 31, 2026

হাওড়াকে দূষণমুক্ত করার উদ্যোগ! জমা জঞ্জাল অপসারণে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যসচিবের

Date:

Share post:

আগামী দিনে কলকাতার জমজ শহর হাওড়াকে সম্পূর্ণ দূষণমুক্ত করার লক্ষ্যে রাজ্য সরকার নতুন উদ্যোগ গ্রহণ করেছে। আপাতত শহরের জমা জঞ্জাল দ্রুত অপসারণের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার হাওড়া জেলার প্রশাসন ও পুর দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ।

বৈঠকে তিনি বলেন, “প্রয়োজনে অতিরিক্ত গাড়ি ও কর্মী নিয়োগ করে শহরের আবর্জনা দ্রুত সাফ করতে হবে।” মূল ভাগাড়টি শহরের থেকে বেশ দূরে হওয়ায় বর্জ্য ডাম্প করতে সমস্যা হচ্ছে। সেই কারণে হাওড়ার কাছাকাছি নতুন কোন বিকল্প ভাগাড় চিহ্নিত করার নির্দেশও দেন তিনি। মুখ্যসচিব আরও জানান, “যতদিন বিকল্প ব্যবস্থা না হচ্ছে, ততদিন বর্জ্য কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা রাখা হবে।”

এছাড়া তিনি সতর্ক করে জানান, “শহরের পরিচ্ছন্নতা নিয়ে কোনওরকম শৈথিল্য বরদাস্ত করা হবে না।” রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, শহরের প্রতিটি বাড়ি থেকে নির্ধারিত সময়ে বর্জ্য সংগ্রহ, বর্জ্য ডাম্পারে তোলা এবং নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে যাওয়ার পুরো প্রক্রিয়া এখন থেকে কঠোর নজরদারির আওতায় থাকবে।

এই উদ্যোগের মাধ্যমে হাওড়া শহরকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত করার লক্ষ্য নিয়ে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

আরও পড়ুন – উৎসবে শান্তি বজায় রাখার দায়িত্ব: লম্বা ছুটি বাতিল পুলিশের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...