Thursday, May 14, 2026

ঢোলাহাটের ঘটনা দুঃখজনক, সচেতনতা-সতর্কতার অভাবই কারণ: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

প্রশিক্ষণ নিয়ে লাইসেন্স পাওয়ার পরেও পাথরপ্রতিমার ঢোলাহাটে বাজি বিস্ফোরণে অসচেতনতাকেই দায়ী করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই পরিবারের আটজনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করে বাজি (fire cracker) নিয়ে সচেতনতা বৃদ্ধি করার বার্তা দেন তিনি। সচেতনার প্রচারে সকলকে এগিয়ে আসার কথাও বলেন তিনি। সেক্ষেত্রে গুজরাটের (Gujarat) ঘটনার উল্লেখ করে লাইসেন্স না থাকা বাজি কারখানা নিয়ে নরেন্দ্র মোদির রাজ্যকে কটাক্ষ করতেও ছাড়েননি রাজ্যের মুখ্যমন্ত্রী।

ঢোলাহাটে বাড়িতে মজুত বাজিতে বিস্ফোরণে ইতিমধ্যেই মালিক চন্দ্রকান্ত বণিককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে কীভাবে এই দুর্ঘটনা তার তদন্ত চালানো হবে। তবে প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে অসচেতনার কারণে আগুন লাগার যে প্রমাণ মিলেছে, তারই উল্লেখ মুখ্যমন্ত্রীর বক্তব্যে। সচেতনতার বার্তা দিয়ে তিনি জানান, যে ঘটনা ঘটেছে সে লাইসেন্স হোল্ডার (license holder)। বাড়িতে গ্যাসটাকে (gas cylinder) সামলে রাখবেন। যারা রান্নার করে তাদের দায়িত্ব সামলে রাখার। এটা আমাদের অনেক শিক্ষা দেয়।

সেখানেই গুজরাটের (Gujarat) উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গুজরাটের বনসকণ্ঠে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২৫ জনের। সেই কারখানার লাইসেন্সের মেয়াদ ৩ মাস আগেই শেষ হয়ে গিয়েছিল। সেই কথা উল্লেখ করেই মুখ্যমন্ত্রী দাবি করেন, গুজরাটে (Gujarat) যে ২৫ জন মারা গেছে সেটা লাইসেন্স হোল্ডার (license holder) নয়। এমনকি মনিপুরে ক্রমাগত লেগে থাকা সংঘর্ষের ঘটনারও উল্লেখ করেন তিনি।

তবে বাংলায় কোনওভাবেই যাতে মৃত্যুর ঘটনা না ঘটে, তা নিয়ে সচেতনার বার্তার প্রচারের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। দুঃখপ্রকাশ করে তিনি বলেন, খুব খারাপ লাগছে একটা পরিবারের সবাই শেষ হয়ে গেল। বাড়িতে বাজি (fire cracker) রাখার কী প্রয়োজন। বাজি আর গ্যাস সিলিন্ডার কী একসঙ্গে রাখা উচিত। আমি মনে করি আমাদের প্রত্যেকের এর থেকে শিক্ষা নেওয়া উচিত। কারণ মানুষের জীবন সবচেয়ে দামী।

বাজি সংক্রান্ত দুর্ঘটনার পাশাপাশি প্লাস্টিক ও প্লাস্টিকের জিনিস প্রস্তুতকারক কারখানাগুলিকেও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্লাস্টিক গোডাউনেও (godown) বারবার বলা সত্ত্বেও, বেআইনি বলা সত্ত্বেও প্লাস্টিক জমিয়ে রেখে দেয়। এমন কোনও ঘটনা যেন না ঘটে যে একজনও মারা যায়। মানুষকে বাঁচানোর জন্য সচেতনতা বৃদ্ধি করুন।

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...