Saturday, April 4, 2026

‘ডিভাইড অ্যান্ড রুল’ বিশ্বাস করি না: ওয়াকফ সংশোধনী বিল নিয়ে তৃণমূল সাংসদের পাশে নেত্রী

Date:

Share post:

সংসদে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিতর্ক চলছে। তৃণমূল-সহ একাধিক বিরোধীদল ওই বিলের বিরোধিতায় সরব। এই পরিস্থিতিতে বুধবার, নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তীব্র আক্রমণ করলেন কেন্দ্রের মোদি সরকারকে। বিজেপিকে জুমলা পার্টি বলে অভিহিত করে মমতা বলেন, ওদের একমাত্র কর্মসূচি হল, দেশ ভাগ করা। তারা ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতিতে বিশ্বাস করে।

মমতা বলেন, “আমাদের সাংসদেরা আজ ওয়াকফের জন্য লড়াই করছেন।” এর পরই বিজেপিকে নিশানা করে তৃণমূল (TMC) সুপ্রিমো বলেন, “জুমলা পার্টির একমাত্র কর্মসূচি হল, দেশ ভাগ করা। তারা ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতিতে বিশ্বাস করে, যা আমরা করি না। আমরা আমাদের সংবিধান অনুসরণ করি।”

সংসদে ওয়াকফ সংশোধনী বিল পেশ হলে তৃণমূলের তরফ থেকে বিরোধিতা করা হবে, আগেই জানিয়েছিলেন সাংসদরা। এদিন সেই বিলের বিরোধিতায় কেন্দ্রের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজুর প্রতিটি বক্তব্যকে পাল্টা জবাব দিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দেন বিলটি কীভাবে অসাংবিধানিক। সেই সঙ্গে বিল এনে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে কীভাবে আঘাত করছে বিজেপি (BJP), স্পষ্ট করে দেন তৃণমূল সাংসদ।

দলীয় সাংসদের পাশে দাঁড়িয়ে মমতা (Mamata Banerjee) বলেন, “আমাদের সাংসদেরা আজ ওয়াকফের জন্য লড়াই করছেন। জুমলা পার্টির একমাত্র কর্মসূচি হল, দেশ ভাগ করা। তারা ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতিতে বিশ্বাস করে, যা আমরা করি না। আমরা আমাদের সংবিধান অনুসরণ করি।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...