Saturday, April 4, 2026

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি

Date:

Share post:

চলতি বছরের মার্চে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ে অবদান রেখেছেন জ্যাকব ডাফি। পাঁচ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট।বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেলেন ডাফি। দীর্ঘদেহী এই পেসার এখন আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার।গত সপ্তাহে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছিলেন শীর্ষ পাঁচে।বুধবার আইসিসি প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে চার স্পিনার ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন, ভারতের বরুণ চক্রবর্তী, ইংল্যান্ডের আদিল রশিদ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টপকে চূড়ায় উঠে এসেছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগিয়েছেন নিউজিল্যান্ডের আরেক পেসার বেন সিয়ার্স। ২১ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠে এসেছেন সিয়ার্স। পাকিস্তান সিরিজে তিনটি টি-টোয়েন্টি খেলে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।গত মাসে বাংলাদেশের কোনও টি-টোয়েন্টি ম্যাচ না থাকলেও বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের। দুজনই এক ধাপ করে এগিয়ে যথাক্রমে ১৫ ও ১৯ নম্বরে আছেন। অফ স্পিনার মেহেদী হাসান আগের অবস্থান ১৩ নম্বরেই আছেন।

ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সেরা আট নম্বরে উঠে এসেছেন টিম সাইফার্ট। নিউজিল্যান্ডের এই ওপেনার পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৩৮ বলে ৯৭ রানে অপরাজিত ছিলেন। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া বাবর আজম নেমে গিয়েছেন নয় নম্বরে। প্রথম ৩০-এ বাংলাদেশের কোনও ব্যাটসম্যান নেই। এক ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠে এসেছেন তাওহিদ হৃদয়।

অলরাউন্ডারদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে কোনও বদল আসেনি। যথারীতি সবার ওপরে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া। সাকিব আল হাসানের সুবাদে এক সময় অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ওপরের দিকেই থাকত বাংলাদেশের নাম। এখন প্রথম ৩০-এ বাংলাদেশের কোনও অলরাউন্ডার নেই।দলীয় র‍্যাঙ্কিংয়েও উন্নতি করেছে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে পাঁচে নামিয়ে চারে উঠে এসেছে কিউইরা।  পাকিস্তান আছে আগের মতোই সাত নম্বরে। বাংলাদেশ আছে নয় নম্বরে।

 

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...