Thursday, April 2, 2026

সচিব পর্যায়ে একাধিক রদবদল রাজ্যে!

Date:

Share post:

রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে দায়িত্ব নিচ্ছেন মনোজ আগরওয়াল। ১৯৯০ ব্যাচের ওই আইএএস আধিকারিক বন ও বিপর্যয় মোকাবিলা দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার থেকে তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব পালন করবেন।

পাশাপাশি বন দফতরের প্রধান সচিব হলেন ইন্ডিয়ান ফরেষ্ট সার্ভিসের (আইএফএস) দেবল রায়। তিনি প্রধান মুখ্য বনপালের দায়িত্বও সামলাবেন। বিপর্যয় মোকাবিলা দফতরের দায়িত্ব সামলাবেন আইএএস রাজেশকুমার সিনহা। তিনি আবাসন, ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেব এই পদ সামলাবেন। খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতরের সচিব স্মারকী মহাপাত্রকে পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন ও বাণিজ্যিক নিগমের অধিকর্তার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের অতিরিক্ত সচিব অংশুল গুপ্তাকে কেএমডিএ–র সিইও করা হল। আইজি রেজিষ্ট্রেশন ড. মাশঙ্কর এস–কে কৃষি দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি করা হল। আইজি রেজিস্ট্রেশন হলেন পবন কাডিয়ান। পি মোহন গান্ধীকে ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড ওয়েটল্যান্ড ম্যানেজমেন্টের অধিকর্তা করা হল। এই পদে থাকা অভিনব চন্দ্রকে প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রের অতিরিক্ত অধিকর্তা করা হল। দীপিকা সানয়ামাত হলেন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের বিভাগীয় সচিব।

আরও পড়ুন – ১ বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস: তৃণমূল নেতাকর্মীদের সাড়ম্বরে পালনের নির্দেশ রাজ্য নেতৃত্বের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...