Saturday, April 4, 2026

গোর্খাদের নিয়ে ফের রাজনৈতিক ষড়যন্ত্র! রাজ্যের প্রতিনিধি ছাড়াই বৈঠক দিল্লিতে 

Date:

Share post:

এক বছর পরেই বাংলার বিধানসভার নির্বাচন৷ সেই নির্বাচনে ভালো ফল করা সম্ভব নয় বুঝতে পেরেই ফের গোর্খা আবেগ নিয়ে ছেলেখেলা করতে শুরু করে দিল বিজেপি৷ রাজ্যের ভোট এলেই বিজেপি নেতাদের মনে পড়ে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের বাসিন্দা গোর্খাদের পাশে পাওয়ার কথা৷ এবারও একই ঘটনাই ঘটছে, যেখানে গোর্খাদের উন্নয়ন ও দাবিদাওয়া মেটানো হবে বলে দার্জিলিংয়ের গোর্খা নেতাদের দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে৷ শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গোর্খা নেতাদের মৌখিকভাবে জানানো হয়েছিল যে, এই ‘ত্রিপাক্ষিক’ বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য সরকারের প্রতিনিধিরাও৷ কিন্তু পরিকল্পিত কৌশল হিসাবে পরবর্তী পর্যায়ে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়নি বৈঠকের কোনও আমন্ত্রণপত্র৷

এই আবহে পশ্চিমবঙ্গ সরকারের কোনও প্রতিনিধি ছাড়াই বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাহাড়ের গোর্খা নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই, স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন নিজে৷ বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা, গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষনেতা বিমল গুরুং, বিজেপি বিধায়ক নীরজ জিম্বা, গোর্খা নেতা রোশন গিরি প্রমুখ৷  উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে বসবাসকারী গোর্খাদের সার্বিক বিকাশ নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে দাবি বিজেপি সাংসদ বিস্তার৷ এর পরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না করে কীভাবে দার্জিলিং সহ উত্তরবঙ্গের বাসিন্দা গোর্খাদের উন্নয়ন নিয়ে প্রতিশ্রুতি দিল কেন্দ্রীয় সরকার?  স্বভাবতই প্রশ্ন উঠেছে, বৃহস্পতিবারের বৈঠক কি ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ফের বড়সড় ‘বিচ্ছিন্নতাবাদী’ রাজনৈতিক  ষড়যন্ত্র তৈরির চেষ্টা?

আরও পড়ুন- বিড়ি হাসপাতাল নিয়ে মিথ্যে তথ্য কেন্দ্রের! তৃণমূল সাংসদ ঋতব্রতর প্রশ্নে পর্দা ফাঁস

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...