Sunday, May 10, 2026

জামশেদপুর স্টেডিয়ামে সবুজ মেরুন সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জে মাথা ফাটল সমর্থকের

Date:

Share post:

জাভি হার্নান্দেজের গোলে জামশেদপুরের বিরুদ্ধে ড্র হওয়া ম্যাচ হারতে হল মোহনবাগানকে। ২-১ গোলে জামশেদপুরে হারায় এবার কলকাতায় কামব্যাকের আশায় নামবেন কামিংসরা। এদিন ‘দ্য ফার্নেসে’ শুরুতে গোল খেয়েও জেসন কামিংসের চোখ ধাঁধানো ফ্রি কিকে জামশেদপুর এফসির বিরুদ্ধে সমতা ফিরিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তবে ৯০ মিনিট ধরে অনেক বেশি তরতাজা দেখিয়েছে খালিদ জামিলের দলকে।

ম্যাচে জামশেদপুর স্টেডিয়ামে গোল শোধের পরে সবুজ মেরুন সমর্থকরা আনন্দ করলে পুলিশ লাঠিচার্জ করে । আহত হয় তিন চারজন । তাদের হাসপাতালে নিয়ে যেতে হয় ।
জাভি সিভেরিওর গোলের পর স্টেডিয়ামের সাউথ ওয়েস্ট অ্যাওয়ে গ্যালারিতে মোহনবাগান সমর্থকদের আনা সবুজ-মেরুন পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠছে কিছু জামশেদপুর এফসির সমর্থকদের বিরুদ্ধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই পুলিশ লাঠিচার্জ করে।

সেই লাঠি চার্জে মাথা ফেটে যায় ঋপন নামের এক মোহনবাগান সমর্থকের। আঙুল ফেটেছে সৌরভ সরকার নামের আরও এক মোহনবাগান সমর্থকের। মোট পাঁচজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

,-

 

Related articles

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...