Wednesday, June 24, 2026

বেআইনি অস্ত্র বিক্রি রুখতে সাফল্য এসটিএফ-এর, গ্রেফতার ২

Date:

Share post:

এই রাজ্যে ভিন রাজ্য থেকে চলতে থাকা বেআইনি অস্ত্রের কারবারে দাঁড়ি টানতে তৎপর রাজ্য পুলিশ (West Bengal Police)। আর এই অভিযানে একের পর এক সাফল্য এসটিএফের (Bengal STF)। অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত আরও দুজনকে গ্রেফতার করা হলো।

সম্প্রতি আনন্দপুর এলাকা থেকে অস্ত্রসহ এক দম্পতিকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ (Bengal STF)। সেই সূত্রেই তদন্ত চালিয়ে রাজ্যের দুই জায়গা থেকে গ্রেফতার করা হলো আরো দুজনকে। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে চেন্নাই পালানোর আগে এসটিএফ-এর (Bengal STF) হাতে গ্রেফতার মুর্শিদাবাদের আমজাদুর শেখ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ইমপ্রোভাইজড পিস্তল, দশ রাউন্ড কার্তুজ ও অস্ত্র তৈরির কিছু সরঞ্জাম।

এছাড়াও গার্ডেনরিচ (Gardenreach) এলাকা থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ পারভেজ নামে এক ব্যক্তিকে। তার কাছ থেকেও একটি সিঙ্গেল শাটার বন্দুক ও কার্তুজ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, এই দুজনই অস্ত্র বিক্রির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...