Saturday, April 4, 2026

নওশাদকে আইনি নোটিশ অভিষেকের!

Date:

Share post:

ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গত ৩ এপ্রিল এক বিবৃতিতে আইএসএফ বিধায়ক ওয়াকফ সংশোধনী বিল পাশের সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদে উপস্থিত থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর এই ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বিবৃতির জেরেই এবার তাঁকে আইনি নোটিশ ধরালেন অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু। সেদিন ওই বিবৃতিতে ভাঙড়ের বিধায়ক ৩ এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদে থাকা নিয়েই প্রশ্ন তোলেন। এরপরই তাঁকে আইনি নোটিশ পাঠালেন অভিষেকের আইনজীবী। তিনি বলেন, সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে নওশাদ সিদ্দিকি গুজব ছড়াচ্ছেন। তাঁর বিবৃতি ও অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও তা অস্বীকার করেছেন। বিলের ওপর ভোটাভুটি চলাকালীন উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ। অভিষেকের উপস্থিতির প্রমাণ হিসেবে সেদিনের একটি ছবিও পাঠিয়েছেন তিনি।

আরও পড়ুন – কেন গেল ২০,৪৫০ জনের চাকরি: প্রশ্ন চাকরিহারা যোগ্যদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...