Friday, April 3, 2026

কেন্দ্রীয় বঞ্চনার শিকার চার বছরের বিস্ময় দাবাড়ু অনীশ! সরব ঋতব্রত

Date:

Share post:

ক্রীড়া ক্ষেত্রে সাফল্য পেলে তাঁর পাশে দাঁড়াবে কেন্দ্রের সরকার? মোদি সরকারের কাছে এই প্রশ্ন করলে কার্যত কোনও উত্তর যে থাকে না তা স্পষ্ট তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) প্রশ্নের উত্তরে। কেন্দ্রের ক্রীড়া মন্ত্রক (Ministry of Sports) নিজেদেরই তৈরি করা সংগঠনের মধ্যে দায় ঠেলাঠেলি করে আদতে যে ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর বিষয়টাই এড়িয়ে যায়, বিশেষত বাংলার ক্ষেত্রে, তা স্পষ্ট খুদে দাবাড়ু অনীশ সরকার (Anish Sarkar)। তৃণমূল রাজ্যসভার সাংসদের প্রশ্নের উত্তরে উঠে এলো ক্রীড়া মন্ত্রকের সেই মনোভাবই।

বাংলার দাবাড়ু মাত্র চার বছর বয়সে ফাইড (Fide) ব়্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে। যা গোটা বিশ্বের কাছে বিস্ময়। আন্তর্জাতিক চেজ ফেডারেশন তাঁকে স্বীকৃতি দিয়েছে। এরপরই ক্রীড়া ক্ষেত্রে ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর বড়াই করা মোদির সরকারের কাছে তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) অনীশের পাশে দাঁড়ানো নিয়ে প্রশ্ন করেন।

তৃণমূল সাংসদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya) জানান অনীশ সরকারের কৃতিত্ব সম্পর্কে তিনি জানেন। ফাইড (Fide) ব়্যাঙ্কিং পাওয়া এই খুদে বিস্ময় দাবাড়ুর স্বীকৃতির কথাও জানে ক্রীড়া মন্ত্রক। কিন্তু বাংলার এই কৃতি সন্তানকে কী স্বীকৃতি ক্রীড়া মন্ত্রকের। প্রশ্নের উত্তরে গোল গোল কথা জানিয়েছে ক্রীড়া মন্ত্রক, জানান ঋতব্রত। তিনি জানান, এর থেকেই বোঝা যাচ্ছে অনীশকে নিয়ে কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের।

সেখানেই ঋতব্রত (Ritabrata Banerjee) প্রশ্ন তোলেন, অনীশ সরকার (Anish Sarkar) বাঙালি বলেই কী কোনও পরিকল্পনা নেই? অনীশ সরকার বাংলার না হয়ে কোনও অন্য রাজ্যের হলে কী কেন্দ্রের সরকার পরিকল্পনা করতেন? চার বছরের ছোট্ট ছেলে ফাইড রেটিং অর্জন করেছে, এটা একটা গর্বের বিষয়। অথচ কেন্দ্রীয় সরকারের প্রশ্নের উত্তর দেখে বোঝা যাচ্ছে এ নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও ধরনের পরিকল্পনা নেই।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...