Wednesday, June 24, 2026

ওয়াকফ বিলের প্রতিবাদে কালো ব্যাজ! যোগীরাজ্যে ২৪ জনের নামে পুলিশের নোটিশ

Date:

Share post:

ধর্মীয় আচরণে আঘাত করেও গায়ের জোরে পাস ওয়াকফ সংশোধনী বিল (WAQF Amendment Bill)। এর প্রতিবাদে শনিবার দেশের একাধিক জায়গায় প্রতিবাদের নেমেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। উত্তরপ্রদেশে প্রকাশ্যে প্রতিবাদ না হলেও অনেকেই কালো ব্যাজ (black badge) পরে বিলের প্রতি অসমর্থন জানিয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। আর তাতেই ‘না-খুশ’ যোগী প্রশাসন। শুরু হয়েছে প্রতিবাদীদের চিহ্নিত করার কাজ। ইতিমধ্যেই ২৪ জনের নামে নোটিশ জারি উত্তরপ্রদেশ (Uttarpradesh) পুলিশের।

উত্তরপ্রদেশের মুজফফরনগরের একাধিক মসজিদে শুক্রবারের প্রার্থনার সময় ইসলাম ধর্মাবলম্বী মানুষ কালো ব্যাচ করে ওয়াকফ সংশোধনী বিলের (WAQF Amendment Bill) প্রতিবাদ করেন। তাতেই স্বৈরাচারী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) প্রশাসন সিসিটিভি (CCTV) ফুটেজ দেখে রাতারাতি শুরু হয়েছে প্রতিবাদীদের চিহ্নিত করার কাজ। শনিবারে এদের মধ্যে ২৪ জনের নামে নোটিশ জারি করে জেলা পুলিশ।

যোগীরাজ্যের পুলিশের দাবি, হাতে ভাল ব্যাজ পরে শুক্রবারের নমাজে অংশ নিয়েছিলেন এই ২৪ জন। তাই তাঁদের বিরুদ্ধে নোটিশ (notice) জারি হয়েছে। সেই সঙ্গে তাদের দু লক্ষ টাকার একটি বন্ডেও (bond) সই করতে বাধ্য করা হয়। সেই বন্ড অনুযায়ী তাঁরা আর ওয়াকফ (WAQF) বিলের প্রতিবাদ করতে পারবেন না। বাকি যারা প্রতিবাদী ছিলেন তাঁদেরও চিহ্নিত করার কাজ করছে যোগীরাজ্যের স্বৈরাচারী পুলিশ।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...