Saturday, April 4, 2026

ফের দুর্ঘটনায় বায়ুসেনার বিমান, প্যারাশুট না খোলায় মাটিতে আছড়ে পড়ে মৃত্যু আধিকারিকের

Date:

Share post:

ফের দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান।বায়ুসেনার আরও এক আধিকারিকের মৃত্যু হল বিমান দুর্ঘটনায়।  এপ্রিলের শুরুতেই বায়ুসেনার যুদ্ধবিমান জাগুয়ার ভেঙে পড়েছিল গুজরাটের জামনগরে। মৃত্যু হয়েছিল পাইলট সিদ্ধার্থ যাদবের। সেই ঘটনায় তিন দিনও কাটেনি,উত্তরপ্রদেশের আগরায় ভেঙে পড়ল প্রশিক্ষণরত বিমান।বায়ুসেনার স্কাই ডাইভিং-এর প্রশিক্ষণ চলছিল শনিবার। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে।আসলে প্রশিক্ষণের সময় প্যারাশুট খোলেনি। আকাশ থেকে নীচে আছড়ে পড়ে গুরুতর জখম হন প্যারা জাম্প প্রশিক্ষক রাজকুমার তিওয়ারি।দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হযনি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে প্যারা জাম্পিংয়ের প্রশিক্ষণ চলছিল। কী ভাবে হেলিকপ্টার থেকে প্যারাজাম্প করতে হয় তারই প্রশিক্ষণ দিচ্ছিলেন রাজকুমার। হেলিকপ্টার থেকে নিয়ম মতো লাফ দেন তিনি। কিন্তু সময়মতো প্যারাশুট(parachute ) খোলে নি। কয়েকশো ফুট উপর থেকে নীচে আছড়ে পড়েন তিনি। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।বায়ুসেনার ‘আকাশগঙ্গা’ স্কাইডাইভিং দলের প্রশিক্ষক ছিলেন রাজকুমার। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বায়ুসেনা দফতরে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...