Tuesday, June 23, 2026

ব্যর্থ ধোনি, অবসর নিয়ে প্রশ্ন তুলছেন মনোজ তিওয়ারি

Date:

Share post:

দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পরই এমএস ধোনির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারির (Manoj Tiwary)। ২০২৩ সালেই এমএস ধোনির(MS Dhoni) অবসর নেওয়া উচিৎ ছিল বলে মনে করছেন প্রাক্তন বাংলা অধিনায়ক। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনি শেষপর্যন্ত ক্রিজে থাকলেও, চেন্নাই সুপার কিংসকে ( Chennai Super Kings ) জেতাতে পারেননি। ২৬ বলে ৩০ রান করেছিলেন তিনি। মনোজ মনে করছেন ধোনি এখনও খেলা চালিয়ে গিয়ে নিজের নামের সঙ্গে অবিচার করছেন। শুধু তাই নয় ভক্তদের কাছেও নিজের সম্মান ধীরে ধীরে ধোনি হারাচ্ছেন বলেই মনে করছেন মনোজ।

গতবারের আইপিএলের পরই একটা জল্পনা শুরু হয়েছিল ধোনির অবসর নিয়ে। যদিও খেলা না ছাড়ার ইঙ্গিতটা তখন থেকেই দিয়ে রেখেছিলেন থালা। এবারের আইপিএলেও স্বমহিনায় ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তবে এবার আর অধিনায়কের ব্যাটন তাঁর হাতে নেই। সেই দায়িত্ব উঠেছে রুতুরাজ গায়কোয়াড়ের(Ruturaj Gaikwad) কাঁধে উঠেছে। তবুও সিএসকের সেন্টার অব অ্যাট্রাকশন যে এমএসডি, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবারের আইপিএলে এখনও পর্যন্ত সেভাবে ধোনিকে পাওয়া যায়নি। চারটে ম্যাচ খেলে ফেললেও, ধোনির ব্যাটে কিন্তু সেই রানের ঝড় নেই।

এমনকি যে ফিনিশার হিসাবে তাঁকে সকলে দেখতে অভ্যস্ত, সেই ভূমিকাও পালন করতে পারছেন না ধোনি। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ধোনির ব্যর্থতার পরই তাঁর অবসর নিয়ে প্রশ্ন তুললেন মনোজ তিওয়ারি। ধোনি তাঁর ভক্তদের কাছে নিজের ফেম ধীরে ধীরে হারাচ্ছে বলেই মনে করছেন মনোজ। এখন পর্যন্ত আইপিএলে(IPL) চারটি ম্যাচ খেলেছে সিএসকে। সেখানেই ধোনির সব মিলিয়ে রান মাত্র ৭৬। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের(Delhi Capitals) বিরুদ্ধে তিনি অপরাজিত থাকলেও, চেনা ছন্দে পারফেক্ট ফিনিশ দিতে পারেননি।

এই প্রসঙ্গেই ক্রিকবাজকে মনোজ তিওয়ারি জানিয়েছেন, “আমার মনে হয় ২০২৩ সালে যখন তিনি আইপিএল ট্রফি জেতেন, সেই সময়ই এমএস ধোনির অবসর নেওয়াটা উচিৎ ছিল। বিশেষ করে আমার মনে হচ্ছে ক্রিকেট কেরিয়ারে ধোনি তাঁর যে সম্মান, ফেমটা অর্জণ করেছিলেন, শেষ দুটো বছরে সেটাই হারিয়ে ফেলছেন”।

কয়েকদিন আগেই সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছিলেন যে ধোনি নাকি ১০ ওভারের বেশি ব্যাটিং করতে পারছেন না। ফ্লেমিংয়ের এই বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি। আইপিএলে অবশ্য সদ্য চার ম্যাচ খেলেছেন ধোনি। সামনে এখনও অনেকগুলো ম্যাচ রয়েছে। এমএস ধোনি ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...