Saturday, April 4, 2026

বাংলাকে অগ্রাহ্য, কেরলেই আস্থা CPIM-এর: সাধারণ সম্পাদক হচ্ছেন এম এ বেবি

Date:

Share post:

ফের দক্ষিণের লবিতেই আস্থা সিপিআইএম পলিট ব্যুরোর (Polit Bureau)। বঙ্গ সিপিআইএমের আপত্তি উড়িয়ে কেরালা থেকেই নির্বাচিত হতে চলেছেন পরবর্তী সাধারণ সম্পাদক। পলিটব্যুরো সদস্য ও কেরালা সিপিআইএমের সবথেকে বর্ষীয়ান নেতাকেই গোটা দেশে সিপিআইএম-কে পরিচালনার জন্য বেছে নিল কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলায় সিপিআইএম-কে (CPIM) যারা শূন্য থেকে মহাশূন্যের দিকে নামতে বাধ্য করেছে, তাঁদের উপর যে কেন্দ্রীয় নেতৃত্বেরও আস্থা নেই, তা সম্পাদক নির্বাচনে সিদ্ধান্তে প্রমাণিত।

চলতি সিপিআইএম পার্টি কংগ্রেসে কেরালার বর্ষীয়ান নেতা এম এ বেবির নাম সম্পাদক হিসাবে প্রস্তাব করেন পলিট ব্যুরোর সদস্য প্রকাশ কারাট (Prakash Karat)। তাতেই পলিট ব্যুরোর (Polit Bureau) অধিকাংশ নেতৃত্ব সম্মতি জানান বলে জানা যায় দলীয় সূত্রে। যদিও বঙ্গ সিপিএমের পছন্দ ছিল মহারাষ্ট্রের অশোক ধাওলে। তাঁর পক্ষে ছিলেন বাংলার সিপিআইএম সম্পাদক মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, নীলোৎপল বসু ও রামচন্দ্র ডোম। তবে সেই নামে কেন্দ্রীয় কমিটি সম্মতি জানালো না।

রবিবারই শেষ হচ্ছে সিপিআইএমের ২৪ তম দলীয় সম্মেলন। সীতারাম ইয়েচুরির উত্তরসূরি হিসাবে এম এ বেবি সাধারণ সম্পাদক হওয়ায় কেরালা থেকে দ্বিতীয় সিপিআইএম নেতা হিসাবে সাধারণ সম্পাদক হলেন তিনি। এসএফআই-এর (SFI) প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক থেকে ২০১২ সালে পলিট ব্যুরোর (Polit Bureau) সদস্য হওয়া বেবির উপরই আস্থা রাখল কেন্দ্রীয় কমিটি। সিদ্ধান্তে শিলমোহর পড়ে গেলেও দলের নিয়ম অনুযায়ী রবিবারের পার্টি কংগ্রেস শেষ হওয়ার পরেই ঘোষণা হল সাধারণ সম্পাদকের নাম। তখনই স্পষ্ট হয়ে যাবে বাংলার সেলিম বাহিনীর পথ কোনওভাবেই তুষ্ট করতে পারছে না সিপিআইএমের কেন্দ্রীয় নেতৃত্বকেও (Central Committee)।

এবারের সম্মেলন শেষে পলিট ব্যুরো (Polit Bureau) থেকে বিদায় নিচ্ছেন দেশের একাধিক শীর্ষস্থানীয় সিপিআইএম নেতা-নেত্রী। তার মধ্যে রয়েছেন প্রকাশ কারাট, বৃন্দা কারাট, মানিক সরকার, সুভাষিনী আলি, সূর্যকান্ত মিশ্র। নতুনভাবে যাঁরা পলিটব্যুরোর সদস্য হতে চলেছেন তার মধ্যে বাংলা থেকে থাকার সম্ভাবনা শ্রীদীপ ভট্টাচার্যের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...