Tuesday, June 23, 2026

মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন বুমরাহ, আত্মবিশ্বাসী হার্দিক পান্ডিয়ারা

Date:

Share post:

ছাড়পত্র পাওয়ার খবরটা আগেই সামনে এসেছিল। এবার নিজে মুখেই সেই কথা জানালেন ভারতীয় দলের স্পীডস্টার যশপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(Royal Challengers Bengaluru) বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স(Mumbai Indians)। তার আগেই মুম্বই শিবিরে হাজির যশপ্রীত বুমরাহ। তিনি বিরাট কোহলিদের বিরুদ্ধে মাঠে নামবেন কিনা তা নিয়ে অবশ্য এখনই কোনওরকম নিশ্চয়তা নেই। তবে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়ে নিজেই ছাড়পত্র পাওয়ার কথা জানিয়েছেন যশপ্রীত বুমরাহ। তাঁর দলে যোগ দেওয়াটা যে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের আত্মবিশ্বাসটা অনেকটাই বাড়াবে তা বলাই যায়।

এবারের আইপিএলের(IPL) শুরু থেকে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যায়নি বুমরাহকে। পিঠের চোটের সমস্যার জন্য মাঠের বাইরে ছিলেন এই তারকা পেসার। এনসিএ-তে রিহ্যাব সারছিলেন জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। কয়েকদিন আগে বোলিং শুরু করলেও তিনি এখনই মাঠে ফিরতে পারবেন কিনা তা নিয়ে একটা গুঞ্জন চলছিলই। মেডিক্যাল টিমের ছাড়পত্রের অপেক্ষাতেই ছিল সকলে। অবশেষে সেই ছাড়পত্র পেলেন যশপ্রীত বুমরাহ।

মুম্বই ইন্ডিয়ান্সের তরফে একটি টুইটার পোস্ট করা হয়েছে। সেখানেই শোনাযাচ্ছে যশপ্রীত বুমরাহ মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেওয়া সময় তাঁরই সতীর্থ ট্রেন্ট বোল্টকে(Trent Boult) নিজের ফিটনেস আপডেট দিচ্ছেন। তিনি যে ছাড়পত্র পেয়েছেন সেই কথাই জানিয়েছেন এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা পেসার। মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians) জার্সিতে তিনি যদি এবার মাঠে নামেন তবে হার্দিকদের খেলার গ্রাফ যে বদলে যেতেই পারে তা বলাই যায়।

এবারের বর্ডার গাভাসকর ট্রফির শেষের দিকেই পিঠে চোট পেয়েছিলেন যশপ্রীত বুমরাহ। এরপর থেকেই অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে ছিলেন ভারতীয় দলের এই সেরা পেসার। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারেননি তিনি। দীর্ঘদিন ধরেই এনসিএ-তে রিহ্যাব চালাচ্ছিলেন যশপ্রীত বুমরাহ। গত ৩০ মার্চ থেকে বোলিং শুরু করেছিলেন তিনি। কিন্তু মাঠে নামার মতো কতটা প্রস্তুত তিনি ছিলেন, তা নিয়ে বিসিসিআইয়ের(BCCI) মেডিক্যাল দলের রিপোর্টের ওপরই নির্ভর ছিল সকলে।

শোনাযাচ্ছিল তিনি দলে ফিরলেও দুটো প্রস্তুতি ম্যাচে নাকি দেখে হবে যশপ্রীত বুমরাহকে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত। তবে ইতিমধ্যেই ছাড়পত্র পেয়ে গিয়েছেন। যদিও আরসিবির বিরুদ্ধে খেলবেন কিনা সেটা তো সময়ই বলবে। কিন্তু এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্স যে পরিস্থিতিতে রয়েছে, তাতে বুমরার প্রত্যাবর্তন তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...