Tuesday, June 23, 2026

মহানায়িকার ৯৫-তম জন্মদিনে আবেগপ্রবণ রাইমা

Date:

Share post:

বাংলা বিনোদন জগতের মহানায়িকা সুচিত্রা সেনের (Suchitra Sen)জন্মবার্ষিকীতে নস্টালজিয়ায় ডুবলেন নাতনি রাইমা সেন (Raima Sen)। দিদিমাকে আদর করে ‘আম্মা’ বলে ডাকতেন অভিনেত্রী। দুজনের সম্পর্ক ছিল যথেষ্ট বন্ধুত্বপূর্ণ। রবিবার বাঙালির ম্যাটনি আইডল রিনা ব্রাউনের জন্মদিনে আবেগঘন পোস্ট করলেন মুনমুন কন্যা।

লাইট ক্যামেরার সাদাকালো ক্যানভাসে চির উজ্জ্বল রমা। উত্তম কুমারের সঙ্গে তাঁর অনস্ক্রিনে রসায়ন বাঙালি মননের চিরকালীন রোমান্টিসিজমের অনুপ্রেরণা। ১৯৩১ এর ৬ এপ্রিল তাঁর জন্ম। সুন্দরী সুচিত্রার জন্মস্থান এবং সাল নিয়ে বিতর্ক আজও রয়ে গেছে। মহানায়িকার ৯৫-তম জন্মদিনে সোশ্যাল মিডিয়া পেজে দিদিমা – নাতনির এক অদেখা ছবি পোস্ট করে একটি সুন্দর ক্যাপশন দিয়েছেন রাইমা। অভিনেত্রী লিখেছেন, “শুভ জন্মদিন আম্মা। তুমি সবসময় আমাদের হৃদয়ে থাকবে”। ছবিতে সুচিত্রার স্বামী দিবানাথ সেনের দেখাও মিলেছে। সোশ্যাল মিডিয়ার পাতা জুড়েও আজ সুচিত্রা স্মরণ অনুরাগীদের।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...