Saturday, April 4, 2026

ঠাকুরপুকুরে জনবহুল রাস্তায় একের পর এক পথচারীকে ধাক্কা চারচাকার, এলাকায় উত্তেজনা 

Date:

Share post:

রবিবাসরীয় সকালে নিয়ন্ত্রণ হারিয়ে বেহালার ঠাকুরপুকুরের অনুমতিবিহীন রুটে ঢুকে পড়ল চারচাকা। ৮-১০ জনকে ধাক্কা মারার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান চালক। গাড়িটিকে আটকে বিক্ষোভ শুরু করেন উত্তেজিত জনতা ।

ঠাকুরপুকুর পুলিশ স্টেশন (Thakurpukur Police Station) থেকে ঢিল ছড়া দূরত্বে নো এন্ট্রি উপেক্ষা করে জনবহুল রাস্তায় ঢুকে পড়ে একটি গাড়ি। রবিবার সকালে সেখানে মানুষজনের ভিড় ছিল। নিয়ন্ত্রণ বিহীন গাড়িটি দশজনকে ধাক্কা মারে, যার ফলে সকলেই কম বেশি আহত হন।দুর্ঘটনার পরই উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালাতে শুরু করে। পরিস্থিতি সামাল দেয় পুলিশ। গাড়িতে কতজন ছিলেন বা গাড়ির চালক কোথায়, সেই সবকিছুই জানার চেষ্টা চলছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...