Saturday, April 4, 2026

কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উড়িয়ে যাদবপুরে রামনবমী পুজো! ‘সাধারণ ছাত্র’-র আড়ালে ABVP

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা সত্ত্বেও রামনবমীতে (Ramnavami) পুজোর আয়োজন এবিভিপি-র (ABVP)। ‘অপরাধ’ ঢাকতে সাধারণ ছাত্র ব্যানারে আয়োজন করা হল পুজোর। পুজোর আয়োজনে সেই বাম-অতিবাম ছাত্র সংগঠনকেই শিখণ্ডী খাঁড়া করল বিজেপির ছাত্র সংগঠনের নেতারা। তবে বিনা অনুমতিতে পুজোর আয়োজনে কর্তৃপক্ষ কোনও বাধা দেয়নি।

উপাচার্যের অনুপস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ভিতরে কোনও ধরনের অনুষ্ঠানেই অনুমতি দেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়েছিল কর্তৃপক্ষের তরফে। এবিভিপি (ABVP) রামনবমী (Ramnavami) পালনের অনুমতি চাওয়ায় তাতেও সম্মতি দেওয়া হয়নি। তবে শনিবারই এবিভিপি (ABVP) সমর্থক পড়ুয়ারা জানিয়েছিলেন পুজো তাঁরা করবেনই। সেই ‘কথাই তাঁরা রাখলেন’ রবিবার রামনবমীতে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) তিন নম্বর গেটের ভিতরে রাম মূর্তি বসিয়ে পুজোর আয়োজন করা হয় রবিবার সকালে। এবিভিপি সমর্থক পড়ুয়ারা সেখানে আয়োজনের প্রথম সারিতে থাকলেও নাম দেওয়া হয় সাধারণ ছাত্রদের। তাঁদের দাবি, নকশালদের বাদ দিয়ে সাধারণ সব ছাত্র তাঁদের পুজোয় যোগ দিয়েছে। কার্যত গোটা রাজ্য থেকে হারিয়ে যাও বাম-অতিবামদের অবস্থান তুলে ধরে নিজেরা প্রচারের আলোয় আসার চেষ্টা করে যাদবপুরের বিজেপি সমর্থক পড়ুয়ারা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...