Wednesday, April 1, 2026

শান্তিপূর্ণ রামনবমীর শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা মুখ্যমন্ত্রীর, পোস্ট করলেন অভিষেকও 

Date:

Share post:

রামনবমী (Ram Navami) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লেখেন, ‘রাম নবমীর উৎসবে সকলকে শুভেচ্ছা। সকলের কাছে আমার আবেদন শান্তি সমৃদ্ধি ও সকলের জন্য উন্নয়নকে মূল্য দিয়ে তার ধারাকে বজায় রাখুন, তুলে ধরুন। আমি প্রার্থনা করি, রামনবমীর উদযাপন সফল ও শান্তিপূর্ণ হোক।’

এদিন নিজের সোশ্যাল মিডিয়া পেজে সকলকে রামনবমীর শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। এর আগে শনিবার অন্নপূর্ণা ও বাসন্তী পুজোর শুভেচ্ছাও জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

রবিবার রামনবমী উপলক্ষে রাজ্য জুড়ে আড়াইশোর বেশি মিছিল রয়েছে। বিজেপি বা বিরোধীরা যাতে অশান্তি পাকাতে না পারে সেই জন্য খোলা রয়েছে নবান্ন, সতর্ক প্রশাসন। দশ জেলায় ২৯ জন আইপিএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। শহর কলকাতায় মোতায়েন রয়েছে চার হাজারের বেশি পুলিশ। এদিন সকালে বাগবাজারে হনুমান মন্দিরে পুজো দেন মন্ত্রী শশী পাঁজা। নিজে হাতেই পুজোর সব আয়োজন করেন তিনি। বীরভূমের সিউড়িতে রামনবমীর মিছিলে তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সাধারণ মানুষের সঙ্গে এই উৎসবে সেলিব্রেশনে মেতে উঠলেন মন্ত্রী গৌতম দেবও। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে শান্তিপূর্ণভাবে রামনবমী উদযাপনে তৃণমূলের কর্মী, সমর্থকসহ সাধারণ মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...