Wednesday, June 24, 2026

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলা থেকে সরলেন বিচারপতি সৌমেন সেন

Date:

Share post:

প্রাথমিকের নিয়োগ মামলায় ডিভিশন বেঞ্চের শুনানি থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌমেন সেন (Soumen Sen)। সুপ্রিম কোর্ট (SC) স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলায় ২০১৬ সালের পুরো প্যানেল বাতিলের রায় দেওয়ার পর থেকে প্রাথমিক নিয়োগ মামলায় হাইকোর্টের (Calcutta  high court) পর্যবেক্ষণের দিকে নজর ছিল। সোমবার কোর্ট খুলতেই জানা যায় ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারপতি সেন মামলা থেকে সরে গেছেন। যার ফলে আজকের মতো শুনানি বাতিল হয়ে যায় এবং এই মামলা গেছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে। তিনিই এই মামলার পরবর্তী শুনানির জন্য নতুন ডিভিশন বেঞ্চ গঠন করবেন।

কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি গিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। ২০১৪ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষায় টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ২০১৬ তে। ৪২ হাজার ৯৪৯ জনকে চাকরি দেওয়া হয়। অভিযোগ ওঠে তাঁদের মধ্যে ৩২ হাজার ‘অপ্রশিক্ষিত’। মামলায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। রায় চ্যালেঞ্জ করার পর সেই মামলা যায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলে সম্পর্কের কথা জানতে চেয়েছিল হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। এদিন সেই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সেন।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...