Saturday, April 4, 2026

প্রেম করে বিয়ে, পণের টাকা না পেয়ে বেলঘড়িয়ায় গৃহবধূকে খুনের অভিযোগ

Date:

Share post:

অনেক আশা নিয়ে প্রেম করে বিয়ে করেছিলেন৷ কিন্তু বিয়ের পর থেকেই মুখোশের আড়ালে থাকা মুখগুলো বেআব্রু হয়ে পড়ে। অভিযোগ, পণের দাবিতে গৃহবধবূর ওপর অত্যাচার করা শুরু হয়। শেষ পর্যন্ত দাবি অনুযায়ী পণের টাকা না পেয়ে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগণার বেলঘড়িয়ার(belgharia) কলাবাগান এলাকায় ৷ মৃত ওই তরুণীর নাম সঙ্গীতা দে৷

স্থানীয়দের অভিযোগ, গত শনিবার ওই তরুণীকে প্রচণ্ড মারধর করে তার স্বামী এবং শ্বশুর৷ এর পর ওই তরুণীকে গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷এই পরিস্থিতিতে তরুণীকে উদ্ধার করে প্রতিবেশীরাই সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে৷কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷

এরপরই বেলঘড়িয়া থানায় মৃত তরুণীর স্বামী সুজিত দে সহ সঙ্গীতার শ্বশুরবাড়ির অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়৷ যদিও ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক৷ এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ৷

স্থানীয়রা জানিয়েছেন, মৃত সঙ্গীতা এবং তার স্বামী সুজিত বেলঘড়িয়া কলাবাগান এলাকারই বাসিন্দা৷ বছর দুয়েক আগে প্রেম করেই বিয়ে হয় তাদের৷ কিন্তু বিয়ের পর থেকেই পণের দাবিতে শ্বশুরবাড়িতে সঙ্গীতার ওপরে অত্যাচার করা হত৷ কিছুদিন আগে একটি পুত্রসন্তান হয় সঙ্গীতার৷ অভিযোগ, তার পরেও ওই তরুণীর ওপরে অত্যাচারের মাত্রা কমেনি৷ শেষ পর্যন্ত শনিবার তাকে খুন করা হয় বলে অভিযোগ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...