Thursday, April 9, 2026

চাকরিহারাদের আশ্বাস মমতার, সুপ্রিম কোর্টে রায়ের পুনর্বিবেচনার আবেদন মধ্যশিক্ষা পর্ষদের

Date:

Share post:

তিনি বেঁচে থাকতে যোগ্য শিক্ষকদের কারও চাকরি কেড়ে নিতে দেবেন না৷ সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের এভাবেই আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷  তার দাবি,  যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচানোর দায়িত্ব রাজ্য সরকারের৷ যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচাতে সরকারের বিকল্প পরিকল্পনাও তৈরি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, আমার প্ল্যান এ, বি, সি সব তৈরি৷ আপনারা নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন৷ মাথার উপরে আমরা আছি, কারও প্রতি কোনও অবিচার হবে না৷ এটা আমি কথা দিয়ে গেলাম৷

সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে ইতিমধ‍্যেই চাকরি বাতিল হয়েছে ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের নিয়ে এদিন বৈঠক করেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।তারপরই সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করল মধ্যশিক্ষা পর্ষদ। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের রায়ের মডিফিকেশন চাইল মধ্যশিক্ষা পর্ষদ। যতদিন না নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে যোগ্যদের চাকরি বজায় রাখার আবেদন করেছে বোর্ড।

এদিন  তিনি দাবি করেছেন, সুপ্রিম কোর্ট যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা দেয়নি৷ রাজ্য সরকারকেও সেই অনুমতি দেওয়া হয়নি বলে দাবি মুখ্যমন্ত্রীর৷ সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী আদালত রায় দিয়েছে বলেই দাবি করেছেন মমতা৷ রায়ের আরও সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আর্জি জানাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷তার এই ঘোষণার পরেই সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদ আবেদন করে।

 

 

Related articles

ভালো ফলে পুরস্কার, খারাপ কাজে তিরস্কার! মেদিনীপুরের বৈঠকে হুঁশিয়ারি অভিষেকের

ভালো কাজে পুরস্কার মিলবে, কিন্তু খারাপ কাজের জন্য তৈরি থাকতে হবে তিরস্কারের মুখে পড়ার জন্য। বিধানসভা নির্বাচনের মুখে...

আলুর বাম্পার ফলন রাজ্যে! হিমঘরে রেকর্ড মজুত, আশ্বস্ত কৃষি দফতর

চলতি মরসুমে রাজ্যে আলুর রেকর্ড ফলন হয়েছে। কৃষি দফতর সূত্রে খবর, এ বছর উৎপাদনের পরিমাণ প্রায় দেড় কোটি...

হুমায়ুনের ‘ডিল’ ভিডিও! এবার স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব তলব তৃণমূলের

ফেঁসে গিয়ে এখন এআই-এর দোহাই দিয়ে পিঠ বাঁচাতে চাইছেন হুমায়ুন কবীর। কিন্তু তাঁর এই 'ডিলের' ভিডিও নিয়ে সাফাই...

IPL: ঘরের মাঠে উইকেটহীন শামি, চেনা দৃশ্য উধাও ইডেনের

লখনউয়ের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান তুলল কেকেআর(KKR)। ঘরের মাঠে তৃতীয় ম্যাচ, সকাল থেকেই কলকাতার আকাশের...