Friday, April 3, 2026

আমি বেঁচে থাকতে যোগ্যদের চাকরি যেতে দেব না: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

যে কোনও পরিস্থিতিতে রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে পথে নেমে মানুষের কথা শুনেছেন যে মুখ্যমন্ত্রী, তিনি যে চাকরিহারা ২৫ হাজার ৭৫২ শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের পাশে থাকবেন, তাতে কোনও সন্দেহই ছিল না। তাই নেতাজি ইন্ডোরের (Netaji Indoor) সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট করে দিলেন, আমি বেঁচে থাকতে যোগ্যদের (Untainted) চাকরি যেতে দেব না।

শিক্ষাব্যবস্থাকে ভেঙে ফেলতে চক্রান্ত চলছে। সিপিএম-কে (CPIM) আক্রমণ করে এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিকাশরঞ্জন ভট্টাচার্য কেন মামলা করলেন? আমি অনেক বিষয় জেনেও সিপিএম-এর কারও চাকরি কেড়ে নিইনি। আমি বেঁচে থাকতে কোনও যোগ্যদের (untainted) চাকরি কেড়ে নিতে দেব না।”

মুখ্যমন্ত্রীর কথায়,”আমাদের হৃদয় পাথর নয়। জেলে ভরে দিলেও, আই ডোন্ট কেয়ার (I don’t care)। দায়িত্ব আমরা অস্বীকার করতে পারি না।”

ক্ষোভ প্রকাশ করে এদিন মুখ্যমন্ত্রী জানান,”২০২২ থেকে নোংরা খেলা শুরু হয়েছে। যাঁরা চাকরি কেড়ে নেয় তাঁদের ধিক্কার’। জেনেশুনে কারও চাকরি খাইনি। বিকাশ ভট্টাচার্যকে আইসোলেট করা উচিত। ত্রিপুরায় ১০ হাজার শিক্ষকের চাকরি ফেরত দেবে বলেও, দেয়নি বিজেপি সরকার।”

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...