Friday, April 3, 2026

চিংড়িহাটা মোড়ে  মর্মান্তিক  দুর্ঘটনায় স্কুটার আরোহীর মৃত্যু

Date:

Share post:

ফের শহরে পথ-দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক স্কুটার আরোহীর। জখম আরও এক। বাইপাসের চিংড়িহাটা মোড়ের কাছে সোমবার দুপুরের ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। জানা গিয়েছে, একটি সরকারি বাস আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্কুটিতে ধাক্কা মারে। ধাক্কার জেরে রাস্তায় পড়ে যান স্কুটি আরোহী। ঠিক তখনই তার মাথার উপর দিয়ে চলে যায় বাস। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃতের নাম হরিমোহন রাজবংশী। ঘটনায় জখম হয়েছেন স্কুটিচালকও। তাঁর নাম অরুণ রায়।

দুর্ঘটনার খবর পেয়ে আসে পুলিশ। ঘাতক বাসটিকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটা নাগাদ ওই দু’জন স্কুটিতে করে শান্তিনগর থেকে চিংড়িঘাটা হয়ে গড়িয়ার দিকে যাচ্ছিলেন। ইএম বাইপাস চিংড়িঘাটা রোডে স্কুটি উঠলে একটি সরকারি বাস স্কুটিতে ধাক্কা মারে। হরিমোহন রাস্তায় পড়ে যান। অরুণ রায় রাস্তার ধারে পড়েন। হরিমোহনের মাথার উপর দিয়ে চলে যায় বাসের চাকা। মৃত হরিমোহনের বাড়ি রাজারহাটের অরবিন্দপল্লিতে। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যানজট হয়। প্রগতি ময়দান থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকারও দুর্ঘটনাস্থলে আসেন।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...