Saturday, April 4, 2026

চিকিৎসা পরিষেবা সকলের অধিকার: বিশ্বস্বাস্থ্য দিবসে অঙ্গীকার অভিষেকের

Date:

Share post:

বিশ্ব স্বাস্থ্য দিবসে স্বাস্থ্যসেবাকে সর্বজনীন ও সহজলভ্য করার অঙ্গীকার পুনর্নবীকরণ করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি জানান, স্বাস্থ্য পরিষেবা সর্বজনীন (universal) ও সহজলভ্য (accessible) ও মানবিক (humane) হওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি। আমরা সেই সহজ অথচ গভীর বিশ্বাস থেকেই স্বাস্থ্য পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছি।

সাধারণ মানুষকে পরিষেবা দিতে সম্প্রতি ডায়মন্ড হারবারে (Diamond Harbor) সেবাশ্রয় শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে এলাকাবাসী স্বাস্থ্যপরীক্ষা করান, বিনামূল্যে ওষুধ ও টেস্টেরও বন্দোবস্ত করা হয়। প্রয়োজনে আরও উন্নত পরিষেবা দিতে হাসপাতালে স্থানান্তরিতও করা হয় রোগীদের। সেই আঙ্গিকে সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবসে (World Health Day) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এক্স বার্তায় জানান, ডায়মন্ড হারবারে আমরা মানুষের চিকিৎসা তাঁদের দোরগোড়ায় পৌঁছে দিই, দুয়ারে দুয়ারে চিকিৎসা সেবা প্রদান করি স্বাস্থ্যসেবাকে সর্বজনীন ও সহজলভ্য করে তুলতে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...