Friday, June 5, 2026

কোন মন্ত্রে সফল মোহনবাগান, ফাঁস করলেন আপুইয়া

Date:

Share post:

দুরন্ত গতিতে এগিয়ে চলেছে এবার মোহনবগান(MBSG)। শেষ ম্যাচে খালিদ জামিলের জামশেদপুর এফসির বিরুদ্ধে শেষ মুহূর্তে আপুইয়ার গোলে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এখন ট্রফি জয়ের থেকে আর মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে রয়েছে মোহনবাগান। সেই মঞ্চ থেকেই দলের সাফল্যের রহস্য ভেদ করলেন ম্যাচের নায়ক আুপুইয়া রালতে(Apuia Ralte)। কাদের জন্য মোহনবাগানের(MBSG) এমন সাফল্য। দলের ডিফেন্ডারদেরই সমস্ত কৃতিত্ব দিচ্ছেন আপুইয়া।

মোহনবাগানের রক্ষণকেই সবচেয়ে বেশি কৃতিত্ব দিচ্ছেন আপুইয়া(Apuia Ralte)। তাদের জন্যই যে বিনা চিন্তায় আক্রমণে উঠতে পারেন সবুজ-মেরুণ তারকারা, তা বলতে কোনও দ্বিধা নেই। এছাড়া আরও একটা কারণের কথা বলেছেন আপুইয়া। মোহনবাগান শিবিরের সবচেয়ে বেশি ফুটবলার ভারতীয় দলে রয়েছেন। আর সেটাই নাকি মাঠে তাদের অত্যন্ত সাহায্য করে।

ম্যাচ শেষে আপুইয়া জানান, “আমাদের দলের বেশিরভাগ দেশীয় ফুটবলাররাই ভারতীয় দলের হয়ে খেলেন। এছাড়া যে বিদেশিরা রয়েছেন তারাও এই মুহূর্তে এই লিগের সেরা বিদেশি। এটা অবশ্যই একটা কারণ। তবে সবচেয়ে বেশি সাহায্য পাই আমরা রক্ষণ থেকে। আমাদের রক্ষণের ফুটবলাররাই আমাদের অন্যতম প্রধান ভরসা এবারের লিগে”।

ফাইনালে মোহনবাগানেরক প্রতিপক্ষ সুনীল ছেত্রীর(Sunil Chetri) বেঙ্গালুরু এফসি(Bengaluru Fc)। তারাও দুরন্ত ফর্মে রয়েছে। কিন্তু ধারেভারে এই মুহূর্তে এগিয়ে রয়েছে মোহনবাগানই। তবে কি ফাইনালে মোহনবাগানই ফেভারিট হয়ে নামবে। হোসে মোলিনা কিন্তু এখন থেকেই তা নিয়ে বার্তা দিয়ে রেখেছেন। নিজের দলের খেলায় অবশ্যই তিনি সন্তুষ্ট। কিন্তু ফাইনালে ফেভারিট বলে কিছুই হয়না। সাফ বার্তা মোলিনা(Jose Molina)।

মোহনবাগান কোচ জানান, “এমন একটা প্রতিযোগিতার ফাইনালে ফেভারিট বলে কিছু হয় না। হ্যাণ আমরা অবশ্যই ভাল পারফরম্যান্স করছি। কিন্তু ফাইনালে যারা প্রতিপক্ষ তারাও কিন্তু ভাল খেলছে”।

জামশেদপুর এফসির বিরুদ্ধেও বেশ কিছু সুযোগ নষ্ট করেছে মোহনবাগান। ফাইনালের এই সমস্যা কী ভাবাচ্ছে মোহন কোচকে। মোলিনা অবশ্য এসব নিয়ে ভাবছেন না। তাঁর মতে সুযোগ তৈরি করতে পারছেন তারা। সেটাই তো প্রধান বিষয়। এবারের আইএসএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেছে মোহনবাগান। এটাকে ইতিবাচক দিক হিসাবেই দেখছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ। আগামী ১২ এপ্রিল ফাইনাল। সেখানে মোলিনার মুখে জয়ের হাসি ফোটে কিনা সেটাই দেখার।

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...