Tuesday, June 23, 2026

গাজার রক্ত মেখে মাইক্রোসফটের উদযাপন! ‘জবাব’ দিয়ে সত্য নাদেলার মুখোমুখি বন্যা

Date:

Share post:

গাজায় ইজরায়েলি হামলার প্রতিবাদ দেশে দেশে। এবার ইজরায়েল (Israel) সরকারের সঙ্গে চুক্তি করার জন্য প্রকাশ্যেই মাইক্রোসফট সংস্থাকেই একহাত নিলেন কর্মী বন্যা। মাইক্রোসফ্টের (Microsoft) ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে সংস্থার প্রতিষ্ঠান বিল গেটস (Bill Gates) এবং বর্তমান সিইও সত্য নাদেলাকে (Satya Nadella) তুলোধনা করলেন ওই সংস্থার কর্মী ভারতীয় বংশোদ্ভূত তরুণী বন্যা আগরওয়াল।

গেটস-নাদেলাকে নিশানা করে বন্যা বলেন, “তোমাদের ধিক্কার। তোমরা ভণ্ড।’’ তার পরে নিজের ইস্তফার কথা ঘোষণা করেন বন্যা। এরপর নিজের সহকর্মীদের ইমেল করেন তিনি প্রতিবাদের ব্যাখ্যা করেন। লিখেছেন,‘‘গাজায় (Gaza) ইজরায়েল সেনাকে আরও ধ্বংসাত্মক হতে সাহায্য করেছে মাইক্রোসফ্টের এআই (Microsoft AI) এবং ক্লাউড (Cloud) প্রযুক্তি। ইজরায়েলের গণহত্যার যন্ত্রে প্রযুক্তিগত মেরুদণ্ড তৈরি করেছে মাইক্রোসফ্টের অ্যাজিওল ক্লাউড এবং এআই ডেভেলপমেন্ট। মাইক্রোসফ্টের প্রযুক্তির মাধ্যমে গাজায় ৫০ হাজার জনকে খুন করা হয়েছে। তাঁদের রক্ত মেখে এই উদযাপনকে ধিক্কার। এখনই ইজরায়েলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা উচিত সংস্থার।’’

সংস্থার প্রযুক্তিবিদদের কাছে বন্যার প্রশ্ন, ‘‘এই প্রযুক্তি দিয়ে কাদের হাত শক্ত করছি?’’ ইজরায়েলকে প্রযুক্তিগত সাহায্যের জন্য বর্তমানে প্রতিবাদে সরব হয়েছেন মাইক্রোসফ্ট এবং গুগলের কর্মীরা। জানা গিয়েছে, ২০২৪ সালে নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ার দফতরে অবস্থান বিক্ষোভের জন্য ২৮ জন কর্মীকে বহিষ্কার করেছিল গুগল।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...