Friday, June 12, 2026

বিজেপি-সিপিএমের চক্রান্তের বিরুদ্ধে বুধবার শহরে প্রতিবাদ-মিছিল তৃণমূল ছাত্র-যুবদের

Date:

Share post:

বিজেপি-সিপিএমের চক্রান্ত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বুধবার প্রতিবাদে পথে নামছে দলের ছাত্র-যুবরা।  ৯ এপ্রিল, বুধবার কলকাতায় ও ১১ এপ্রিল শুক্রবার গোটা রাজ্যের সব জেলা-ব্লক-ওয়ার্ড  ও টাউনে প্রতিবাদ-মিছিল করবে তৃণমূল ছাত্র ও যুবরা। আগামীকাল বেলা ৩টেয় কলেজ স্কোয়ার  থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হবে। মঙ্গলবার এই কর্মসূচিকে কেন্দ্র করে প্রস্তুতি বৈঠক হয় তৃণমূল ভবনে। যুব সভানেত্রী সায়নী ঘোষ ও টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ছাত্র-যুবদের নিয়ে প্রস্তুতি বৈঠক সারেন। দলের নির্দেশে এই বিশাল প্রতিবাদ কর্মসূচি পালনের খুঁটিনাটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে  তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির তরফে সার্কুলার যায় ছাত্র-যুব নেতৃত্বের  কাছে।

বিজেপি-সিপিএমের চক্রান্ত-ষড়যন্ত্রের ফলে চাকরিহারা হয়েছেন ২৫,৭৫২ জন শিক্ষক–শিক্ষাকর্মী।  প্রতিবাদে গর্জে উঠেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষাব্যবস্থাকে বিপর্যয়ের মধ্যে ফেলার জন্যই বিজেপি-সিপিএমের মিলিত চক্রান্তে এই কাণ্ড ঘটানো হয়েছে বলে স্পষ্ট জানিয়েছেন। ২০২৬-এর নির্বাচনের আগে বাংলায় অস্থিরতা তৈরির চেষ্টা করছে বিজেপি-সিপিএম। চাকরিহারাদের আশ্বস্ত করতে সোমবার নেতাজি ইনডোরে সভাও করলেন। কিন্তু দল হিসেবে তৃণমূল কংগ্রেস এই ষড়যন্ত্র ও নোংরামির বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলন চালিয়ে যাবে।

আরও পড়ুন- উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে পারবেন শিক্ষকরা! স্পস্ট জানিয়ে দিলেন সংসদ সভাপতি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...