Wednesday, June 24, 2026

নাম না করেও ইডেনের পিচ কিউরেটরকেই নিশানা রাহানের

Date:

Share post:

যত কান্ড যেন ইডেনের পিচে। মঙ্গলবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স(KKR)। দুই ইনিংস মিলিয়ে ৪৫০-এরও বেশি রান উঠল। মাত্র চার রানে হেরেছে নাইট বাহিনী। কিন্তু ম্যাচ শেষেই পিচ নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। সরাসরি না বললেও, মন মতো পিচ যে তারা পাননি সেই কথা বলতে কোনওরকম দ্বিধা করেননি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। বিশেষ করে স্পিনাররা চূড়ান্ত ব্যর্থ হয়েছে নাইট রাইডার্সের(KKR)। আর সেটার জন্য পিচকেই বেশি করে দুষছেন রাহানে।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসেই রাহানের(Ajinkya Rahane) মুখে ছিল পিচের কথা। খানিকটা ইঙ্গিতপূর্ণ কথাই তিনি বলেছেন। পিচ নিয়ে প্রশ্ন যেতেই রাহানের সাফ জবাব, “আমি পিচ নিয়ে কিছু বলব না”, আবারও সমালোচনা শুরু হয়ে যাবে। নাম না করলেও তিনি যে ইডেন গার্ডেন্সের পিচ কিউরেটরের দিকেই নিশানা করেছেন তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে এই পিচ থেকে যে নাইট রাইডার্সের স্পিনাররা কোনওরকম সুবিধা পাননি সেই কথাও শোনা গিয়েছে রাহানের গলা থেকে। অর্থাৎ কেকেআর(KKR) যে স্পিন সহায়ক পিচই চেয়েছিল তা একপ্রকার স্পষ্ট।

ম্যাচ শেষে অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane) আরও জানিয়েছেন, “সবার প্রথম আমি যে কথাটা সকলের কাছে পরিস্কার করে দিতে চাই তা হল এই পিচ থেকে আমাদের স্পিনাররা কোনওরকম সুবিধা পাননি”।
আইপিএলের শুরু থেকেই ইডেনের পিচ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। পিচ কিউরেটরের দিকে অভিযোগের আঙুল তুলেছিল নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট।

এবারের আইপিএলে(IPL) নাইটদের বোলিংয়ে প্রধান অস্ত্র যে স্পিনাররা তা বলার অপেক্ষা রাখে না। স্বভাবতই সেই মতোই যে পিচ নাইট শিবির চাইছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ঘরের মাঠের অ্যাডভান্টেজ না পাওয়া নিয়েই বারবার কথা শোনা যাচ্ছে নাইট শিবির থেকে।

লখনউ সুপার জায়ান্টসের(LSG) বিরুদ্ধে ঘরের মাঠে হেরে খানিকটা হলেও চাপ বেড়েছে নাইট রাইডার্সের ওপর। এবার সামনে চেন্নাই সুপার কিংস। বুধবারই চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ধোনিদের বিরুদ্ধে জয়ের স্মরণীতে ফিরতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...