Wednesday, June 24, 2026

বিতর্কের মাঝে ফের প্যারোলে মুক্ত ধর্ষক রাম রহিম

Date:

Share post:

 

আবারও প্যারোলে মুক্ত ধর্ষক রাম রহিম। বলাই যায় যে, এই ধর্ষককে হরিয়ানা সরকার জেলের থেকে বাইরে রাখতেই বেশি পছন্দ করে। তাই ফের ২১ দিনের জন্য তাকে জেলের বাইরে রাখার অনুমতি দিল হরিয়ানা সরকার। চলতি বছরের জানুয়ারি মাসেই ৩০ দিনের জন্য রাম রহিম প্যারোলে মুক্তি পেয়েছিলেন। পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সাল থেকে এখনও পর্যন্ত মোট ৩২৬ দিন জেলের বাইরে ছিলেন রাম রহিম।

২টি ধর্ষণ ও নিজের ম্যানেজারকে খুনের দায়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম। নিজের ডেরায় দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে কুড়ি বছরের কারাদণ্ড দিয়েছিল হরিয়ানার পঞ্চকুলা আদালত। এই ঘটনার কথা প্রকাশ্যে আনার জন্য খুন হতে হয় এক সাংবাদিককে। সেই খুনের ঘটনায় আরও তিনজনের সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন রাম রহিম। এছাড়াও ২০০২ সালে ডেরার ম্যানেজার রঞ্জিত সিংকে খুনের ঘটনায় দোষীর তালিকায় রয়েছে তাঁর নাম।

অথচ জেলে যাওয়ার পর থেকে লাগাতার প্যারোলে মুক্তি পাচ্ছেন এহেন অপরাধী। তাঁকে রাজার হালে রেখেছে বিজেপি সরকার। যা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। বিরোধী শিবিরের তরফে অভিযোগ তোলা হচ্ছে, রাম রহিমের বিরাট ভক্তকুলের কথা ভেবে রাজনৈতিক ফায়দা তুলতেই বারবার তাঁকে জেল থেকে মুক্তি দেওয়া হচ্ছে। তবে বিতর্ক উঠলেও রাম রহিমের প্যারোলে ছাড়া পাওয়ার ঘটনায় কোনও প্রভাব পড়ছে না। উল্লেখ্য, গত বছর সব মিলিয়ে তিনবার প্যারোলে মুক্তি পেয়েছিলেন রাম রহিম।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...