Wednesday, June 24, 2026

বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে প্রেমিকার জুতো পেটা খেলেন যুবক

Date:

Share post:

তার যে  স্ত্রী-সন্তান আছে, সে কথা বেমালুম চেপে গিয়েছিলেন।বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন যুবক! প্রেমিকার কানে যেতেই  তুলকালাম কাণ্ড। ভরা রাস্তায় প্রেমিককে জুতো পেটা করলেন প্রেমিকা।হঠাৎ এই দৃশ্য দেখে অবাক পথচলতি মানুষ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বোলপুরে।

জানা গিয়েছে, বেলঘরিয়ার বাসিন্দা ওই যুবক। স্ত্রী-সন্তান নিয়ে ভরা সংসার। তবে কাজের সূত্রে থাকতেন বোলপুরে। শ্রমিকের কাজের সূত্র ধরেই এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তার। দিব্যি চলছিল তাদের প্রেম। যুবকের স্ত্রী বোলপুরে যেতেই ঘটে বিপত্তি। দম্পতিকে একসঙ্গে দেখে ফেলেন প্রেমিকা। এরপরই প্রকাশ্যে আসে গোটা ঘটনা।

শান্তিনিকেতনের পূর্বপল্লির রাস্তায় পায়ের জুতো খুলে প্রেমিককে বেধড়ক মারধর করেন তিনি।খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। যদিও ওই যুবক পুলিশ যাওয়ার আগেই ওই এলাকা থেকে উধাও হয়ে যান। ওই মহিলা জানিয়েছেন, তিনি পুলিশে লিখিত অভিযোগ দায়ের করবেন। তবে ‘গুণধর’ প্রেমিকের কোনও প্রতিক্রিয়াও মেলেনি। এদিকে প্রেমিকার দাবি, অভিযুক্তকে কঠোর শাস্তি দিতেই হবে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। যদিও ওই যুবক পুলিশ যাওয়ার আগেই ওই এলাকা থেকে উধাও হয়ে যান।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...