Monday, April 13, 2026

রাহুলের চওড়া ব্যাটে ভর করে দ্বিতীয় স্থানে দিল্লি ক্যাপিটালস

Date:

Share post:

রাহুলের(KL Rahul) ৯৩ রানের ইনিংসের সৌজন্যে আরসিবির বিজয়রথ থামাল দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals)। চিন্নাস্বামী স্টেডিয়ামে ৬ উইকেটে জয় তুলে নিল অক্ষর পটেলের দল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) ১৬৩ রানের জবাবে ব্যাটিং করতে নেমে তাড়াতাড়ি উইকেট হারালেও, কেএল রাহুলের দক্ষ হাতেই স্বস্তি। বেঙ্গালুরুকে হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল দিল্লি বাহিনী। সেইসঙ্গে খানিকটা হলেও চাপ কমল দিল্লি শিবিরের।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস(Delhi Capitals) অধিনায়ক অক্ষর পটেল(Axar Patel)। চিন্নাস্বামী স্টেডিয়াম বরাবরই রান সহায়ক। কিন্তু এদিন যেন বোলারদের অপেক্ষাতেই ছিল চিন্নাস্বামীর বাইশ গজ। শুরু থেকেই ছিল বোলারদের দাপট। সেইসঙ্গে মিচেল স্টার্কের(Mitchell Starc) প্রথমেই বিরাট কোহলির উইকেট তুলে নেওয়াটা দিল্লিকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল।

ফিল সল্টকে বাদ দিলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টপ অর্ডার থেকে মিডল অর্ডার, সকলেই ব্যর্থ। বিরাট(Virat Kohli) ফেরেন ২২ রানে। পাতিদার, লিভিংস্টোনদের বেশিক্ষণ ক্রিজে থাকতেই দেননি কুলদীপ যাদব, মোহিত শর্মারা। শেষপর্যন্ত ১৬৩ রানেই থেমে যায় বিরাট ইনিংস। এদিন বিরাটের সামনে ছিল জোড়া রেকর্ডের হাতছানি। সেটাও অবশ্য পূরণ হয়নি তাঁর।

জবাবে ব্যাট করতে নেমে দিল্লিও ৫৮ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে একসময় চাপে পড়ে গিয়েছিল। সেই পরিস্থিতি থেকেই দলকে সামাল দেওয়া শুরু করেছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার কেএল রাহুল(KL Rahul)। কার্যত তিনিই একাই এদিন শেষ করে দিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)।

সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন কেএল রাহুল। ৫৩ বলে ৯৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। আর তাতেই সাফল্য। এই নিয়ে চলতি লিগে পরপর দুই ম্যাচে বড় রান করে ফেললেন কেএল রাহুল। এই ধারা তিনি বজায় রাখতে পারেন কিনা সেটাই দেখার।

Related articles

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...