Friday, June 26, 2026

কসবার ঘটনার নেপথ্যে ছিল রাম-বামেরাই! প্রমাণ ছবিতেই

Date:

Share post:

কোনও ইস্যু পেলেই রাম-বাম জোট বেঁধে উসকানি দিতে নেমে পড়ছে রাজপথে। আরজি কর-কাণ্ডের পর চাকরিহারাদের প্ররোচিত করতে যে রাম-বাম-অতিবামেরা উঠে-পড়ে লেগেছে, তার প্রমাণ মিলল ছবিতেই। বৃহস্পতিবার সল্টলেকে চাকরিহারাদের অনশন মঞ্চ যেমন দেখা গেল বিজেপির নেতা-নেত্রী-সাংসদদের, তেমনই শিয়ালদহ থেকে ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ের মিছিলে ভিড় বাম-অতিবাম মুখের। সেখানে রাত দখলের কাণ্ডারিদেরও দেখা গিয়েছে। এই ছবিই প্রমাণ করে বুধবার কসবায় ডিআই অফিস অভিযানের নামে বিশৃঙ্খলায় কারা উসকানি দিয়েছিলেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন জট কাটিয়ে সমাধানের রাস্তা বের করতে, আর রাম-বামেরা চাইছেন জটিলতাকে ক্রমশ বাড়াতে। সেজন্য সমস্তরকম প্রচেষ্টা তারা করে চলেছে। যখন চাকরিহারাদের সার্ভিস ব্রেক না হওয়ার জন্য মুখ্যমন্ত্রী সাধ্যমতো আইনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তখন রাম-বামেরা চাকরিহারাদের একাংশকে নিয়ে সঙ্কট বাড়িয়েই চলেছেন। চাইছেন অরাজকতা তৈরি করতে। চাকরিহারারা সল্টলেকে এসএসসি অফিসের সামনে অনশনে বসেছেন। তাদের সেই অনশন মঞ্চে উসকানি দিতে গিয়েছেন বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন সাংসদ রুপা গঙ্গোপাধ্যায়, অভিনেতা রুদ্রনীল ঘোষ-রা। তারপর শিয়ালদহ-ধর্মতলা চাকরিহারাদের মিছিলে দেখা যায় বাম শিবিরের বাদশা মৈত্র, চন্দন সেনদের। এমনকী আরজি কর আন্দোলনের বিতর্কিত মুখ ডাক্তার দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়াদেরও দেখা যায় প্রথম সারিতে। শহরের বুকে আন্দোলনের এই ছবিই স্পষ্ট করে দেয় কসবায় অরাজকতা তৈরির মূলে কারা ছিল। কারা পুলিশকে বাধ্য করেছিল প্রতিরোধের রাস্তায় হাঁটতে। যা নিয়ে এখন কুৎসা-অপপ্রচার ও মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে রাম-বাম।

আরও পড়ুন – ক্ষমতার অপপ্রয়োগ করছেন! বিল আটকে রাখা নিয়ে মন্ত্রীর নিশানায় রাজ্যপাল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...