Friday, March 20, 2026

মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবন তুলে প্রশ্ন, বিতর্কের জেরে পোস্ট মুছলেন মার্কণ্ডেয় কার্ৎজু

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে পোস্ট করা সুপ্রিম কোর্টের বিতর্কিত বিচারপতি মার্কণ্ডেয় কার্ৎজু (Markandey Katju on Mamata Banerjee) সমালোচনার জেরে বাধ্য হয়ে নিজের পোস্ট ডিলিট করলেন। বুধবার সন্ধ্যা থেকেই আলোচনার শিরোনামে চলে আসেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন কার্ৎজু। প্রতিবাদ জানিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)রাতেই পালটা লেখেন, ‘এটা যদি সত্যিই এই ব্যক্তির বক্তব্য হয় এবং তিনি যদি ক্ষমা চেয়ে ডিলিট না করেন, তাহলে ইনি যে পদেই থেকে থাকুন, বাংলায় পা রেখেছেন খবর পেলে সামনে গিয়ে ঠাটিয়ে এক থাপ্পড় মারব!’এরপরই বৃহস্পতিবার বেলার দিকে দেখা যায় বিচারপতির পোস্টটি ভ্যানিশ।গত পাঁচ বছর ধরে একপ্রকার নিয়ম করে তিনি এই কাজ করে চলেছেন। প্রতিবারই কাটজু ফেসবুকে বিতর্কিত পোস্ট করেন এবং যথারীতি নিন্দার ঝড় উঠলেই তিনি সেই পোস্ট মুছে দিয়ে পিছু হটেন। সেই ধারাবাহিকতা বজায় রাখলেন এবারও।

বিতর্ক মার্কণ্ডেয় কার্ৎজুর কাছে নতুন নয়।প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার বড় পদে থাকাকালীনও বেশ কয়েকটি বিতর্কে জড়িয়েছিলেন ৭৮ বছর বয়সি ওই প্রাক্তন বিচারপতি। এর আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী এবং বাঙালিদের জড়িয়ে সমাজমাধ্যমে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন।এবারে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করে দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দলের সমালোচনার মুখে পড়লেন তিনি।

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...