Saturday, April 4, 2026

দুর্নীতির অভিযোগ, পানিহাটিতে আপাতত বন্ধ অনলাইনে মিউটেশন

Date:

Share post:

এখন‌ নতুন নয়, মিউটেশন নিয়ে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আগেই ছিল। দুর্নীতি-চক্রে কারা জড়িত, তার সন্ধানের বদলে আপাতত মিউটেশন বন্ধ রেখেছে পানিহাটি পুরসভা। জানা গিয়েছে, পরবর্তী চেয়ারম্যান পরিষদের বৈঠক না হওয়া পর্যন্ত বাড়ি, ফ্ল্যাটের মিউটেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পুর কর্তৃপক্ষ।রাজ্যের প্রায় সমস্ত পুরসভাতেই অনলাইনে মিউটেশন চালু করেছে সরকার। কিন্তু দীর্ঘ দিন ধরে এই মিউটেশন ঘিরে পানিহাটিতে দালাল-চক্র সক্রিয় বলে অভিযোগ উঠছিল।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের ২০২২ সালের নির্দেশিকা অনুযায়ী, বড় বাড়ি, ফ্ল্যাটের ক্ষেত্রে মোট মূল্যায়নের প্রতি লক্ষ টাকায় ১ শতাংশ, ছোট বাড়ি-ফ্ল্যাটের ক্ষেত্রে ০.৫ শতাংশ এবং দানপত্রের ক্ষেত্রে ০.২৫ শতাংশ মিউটেশন ফি নেওয়া হয়। কিন্তু বছর কয়েক আগে পানিহাটি পুরসভায় সিদ্ধান্ত হয়, স্থানীয় পুরপ্রতিনিধির চিঠি নিয়ে এলে মোট মূল্যায়নের প্রতি লক্ষে ০.২৫ শতাংশ মিউটেশন ফি নেওয়া হবে।

পুরসভার মধ্যেই সক্রিয় ছিল সেই দালাল-চক্র। বাসিন্দাদের অভিযোগ, কারও ক্ষেত্রে ০.৫০ শতাংশ, আবার কারও ক্ষেত্রে ০.৭৫ শতাংশে মিউটেশন করা হচ্ছিল। যদিও তার জন্য কোনও রসিদ দেওয়া হত না।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...