Wednesday, June 24, 2026

হাইকোর্ট লাগোয়া বিল্ডিংয়ে আগুন, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

Date:

Share post:

বৃহস্পতির দুপুরে হাইকোর্ট চত্বরে অগ্নিকাণ্ড। এদিন দুপুরে আচমকাই কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) লাগোয়া একটি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে আগুন লেগে যায়। কোর্ট চত্বরে থাকা অগ্নি নির্বাপন ব্যবস্থা দিয়ে আগুন নেভানোর চেষ্টা হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। বিল্ডিংয়ে দাহ্যবস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন দমকলের কর্মীরা। আপাতত পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ রয়েছে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সূত্রের খবর, হাইকোর্ট চত্বরে যেখানে আগুন লেগেছে সেই টেম্পল চেম্বারে একাধিক বিশিষ্ট আইনজীবীদের চেম্বার, পাশাপাশি খাবারের দোকান রয়েছে। প্রাথমিকভাবে ওই এলাকায় দমকলের ইঞ্জিন ঢোকানোই সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। শতাব্দী প্রাচীন এই ভবনে প্রচুর তার ছড়িয়ে রয়েছে। সব দিকটা খতিয়ে দেখছেন আধিকারিকরা।শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। তবে ফায়ার পকেট রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...