Saturday, April 4, 2026

ওয়াকফ আইনের বিরোধিতা মহুয়ার: সুপ্রিম কোর্টে মামলা দায়ের

Date:

Share post:

ওয়াকফ সম্পত্তি হস্তান্তরের প্রক্রিয়ায় যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার স্বৈরাচারী মনোভাব নিয়ে বদল এনেছে, তার প্রতিবাদে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে (Supreme Court) ১২টি মামলা দায়ের হয়েছে। বাংলার শাসক দল তৃণমূলের তরফে ওয়াকফ আইনের (WAQF Amendment Act) বিরোধিতায় প্রথম মামলা দায়ের করলেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। ওয়াকফের অধীনে সম্পত্তি হস্তান্তরের প্রক্রিয়া অসাংবিধানিক দাবি করে মামলা দায়ের করেন তিনি।

সম্প্রতি একাধিক মুসলিম সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দল কংগ্রেস (Congress), ডিএমকে (DMK) এই আইনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। বেশিরভাগ ক্ষেত্রেই মামলা দায়ের হয়েছে মুসলিমদের ধর্মাচরণের অধিকারে হস্তক্ষেপের অভিযোগ তুলে। অথবা ধর্মীয় সম্পত্তিতে হস্তক্ষেপের অভিযোগ তুলে। তৃণমূল সাংসদ মহুয়া (Mahua Moitra) মামলা দায়ের করেছেন অমুসলিমদের (non-muslims) অধিকার নিয়ে।

তৃণমূল সাংসদ সোশ্যাল মিডিয়া পোস্টে নিজেই লেখেন, সংশোধিত ওয়াকফ আইনে (WAQF Amendment Act) ওয়াকফ সম্পত্তিতে অমুসলিমদের (non-muslims) সম্পত্তি দানের অধিকার খর্ব করার বিরুদ্ধে। সংবিধানের ১৪ নম্বর, ১৫(১) নম্বর, ১৯(১)(সি) নম্বর, ২১(১) নম্বর ও ৩০০-এ ধারার উল্লেখ করে মামলা দায়েরের কথা জানান তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...