Thursday, March 5, 2026

ওয়াকফ আইনের প্রতিবাদ! ১৬ এপ্রিল নেতাজি ইন্ডোরে বৈঠক মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

প্রথম থেকেই কেন্দ্রের ওয়াকফ বিলের প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস। সংসদের ভেতরে ও বাইরে এই ইস্যুতে লাগাতার আন্দোলন করেছেন তৃণমূল সংসদেরা। গোটা বাংলা জুড়ে চলছে ওয়াকফ প্রতিবাদ। এবার সেই ওয়াকফ বিলের প্রতিবাদ সভা হতে চলেছে নেতাজি ইনডোরে। সেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একথা জানিয়েছেন পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

মন্ত্রী বলেন, এই সভায় ওয়াকফ নিয়ে মুখ্যমন্ত্রী তাঁর অবস্থান স্পষ্ট করবেন। সভায় উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। আগামী ১৬ এপ্রিল হবে এই সভা। ওয়াকফ বিল নিয়ে বিজেপি সরকার যেভাবে প্রথম থেকেই গা জোয়ারি করেছে এবং মধ্যরাতে ওয়াকফ বিল পাশ করিয়েছে তা নজিরবিহীন। গোটা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে ধিক্কার রব উঠেছে। বিজেপির এই একপেশে রাজনীতি আর কত দিন— উঠছে সেই প্রশ্নও। স্বরাষ্ট্রমন্ত্রী মুখে বলছেন সংখ্যালঘুদের সম্পত্তি সুরক্ষিতই থাকবে। কিন্তু তাঁর এই ছেঁদো আশ্বাসে চিঁড়ে ভিজছে না। তার কারণ, উগ্র হিন্দুত্ববাদের রাজানীতির পোস্টার বয়েরা ওয়াকফ বিল নিয়ে আন্তরিকতার দরদ দেখাবেন একথা এখনও বিশ্বাস করে না দেশবাসী। ফলে ক্ষোভ-বিক্ষোভ-প্রতিবাদ-ধরনা চলছেই। এই অবস্থায় চলতি মাসের ১৬ তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোরের সভা থেকে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে আছেন সকলে।

আরও পড়ুন – প্রেস ক্লাবে ফোটোগ্রাফারদের মেম্বারশিপ, হস্তক্ষেপ করল না হাই কোর্ট

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ শ্রীলঙ্কা উপকূলে! ভারত মহাসাগরে ইরানের রণতরীতে মার্কিন টর্পেডোর হামলা

ইরান-আমেরিকার যুদ্ধে (Iran-US War)টার্গেট হতে পারে ভারত? পশ্চিম এশিয়ার গণ্ডি ছাড়িয়ে যুদ্ধ ছড়িয়ে পড়ল শ্রীলংকা উপকূলে। ভারত মহাসাগরের...

পশ্চিম এশিয়ার যুদ্ধে বিশ্বের দুই ভাগ স্পষ্ট: ভারতের কী হবে, প্রশ্ন

হরমুজ প্রণালী দিয়ে কোনও দেশের জাহাজ যাবে না। ঘোষণা করার পর আবার মত বদল ইরানের। চিনকে (China) অনুমতি...

রাতভর CEO দফতরে ধর্নায় বামেরা! BJP-র বি-টিম তকমা মুছতে দেরিতে কমরেডরা, ব্যাখ্যা তৃণমূলের

নির্বাচন ঘোষণার আগে হঠাৎই সিইও দফতরে বামেরা। একদিকে নির্বাচনের আগে খাস কলকাতায় বহুদিন পরে লাল ঝাণ্ডা যে এখনও...

সেমির আগে ভক্তিতে আস্থা, ইংল্যান্ডের বিরুদ্ধে জানুন ভারতের সম্ভাব্য একাদশ

টি২০ বিশ্বকাপে (T20 World Cup Final)ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে লক্ষ্মীবারের সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই...